শ্রীলঙ্কায় আইএস আস্তানায় অভিযান, ৬ শিশুসহ নিহত ১৫

bcv24 ডেস্ক    ১০:০৪ পিএম, ২০১৯-০৪-২৭    254


শ্রীলঙ্কায় আইএস আস্তানায় অভিযান, ৬ শিশুসহ নিহত ১৫

শ্রীলঙ্কায় জঙ্গিগোষ্ঠী আইএসের নিরাপদ আস্তানা বলে শনাক্ত করা একটি জায়গায় শুক্রবার রাতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে রোববারের সন্দেহভাজন হামলাকারীদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের গুলিবিনিময়ের পর ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এনডিটিভির খবরে জানানো হয়, শ্রীলঙ্কার পূর্ব উপক‚লে কালমুনাই এলাকার একটি বাড়িতে ইসলামপন্থীদের আস্তানায় শুক্রবার রাতে অভিযান চালায় সেনারা। অভিযানের সময় ওই বাড়ি থেকে গুলি ছোঁড়া হয়। এ সময় পুলিশ ও সেনাদের সঙ্গে হামলাকারীদের ব্যাপক গুলিবিনিময় হয়। এ লড়াইয়ে ৬ শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, তিনজন নিজেদের বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্যরা গুলিতে নিহত হয়। শনিবার সকালে লাশ উদ্ধার করা হয়। শ্রীলঙ্কার পুলিশ এক বিবৃতিতে বলেছে, নিহত ব্যক্তিদের মধ্য তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল। তাদের লাশ ওই বাড়ির বাইরে পাওয়া গেছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানটি পরিচালিত হয় রাজধানী থেকে ৩৭০ কিলোমিটার পূর্বের শহর কালমুনাইয়ের একটি নির্মাণাধীন এলাকায়। 

গোপন সূত্রের খবরে পুলিশ জানতে পারে, এখানে ইস্টার সানডের আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা আশ্রয় নিয়েছে। বোমা হামলার আগে এখানকারই একটি এলাকা থেকে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির কাছে অঙ্গীকার করেছিল আট জঙ্গি সদস্য। তল্লাশি কার্যক্রম শুরুর কয়েক ঘণ্টা পর শুরু হয় বন্দুকযুদ্ধ। 

শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানান, খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে রোববার দেশটিতে একের পর এক বোমা হামলায় জড়িত সন্দেহে ১৪০ জন ব্যক্তির খোঁজ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহভাজন এই ১৪০ ব্যক্তি জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত বলেও সন্দেহ করছে শ্রীলঙ্কার পুলিশ। বোমা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে- এমন সন্দেহে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি নাগরিকসহ মোট ৭৬ জনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে বের করার জন্য ও উপাসনালয়গুলোয় নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

হামলার আগে ভারত দুবার শ্রীলঙ্কাকে সতর্ক করলেও পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারেনি শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থাগুলো। এই ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকেই দায়ী করেছেন প্রেসিডেন্ট সিরিসেনা। তাঁর দাবি, বিক্রমাসিংহের আমলেই শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থা দুর্বল হয়েছে। তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দীর্ঘ গৃহযুদ্ধের সময় অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের বিচারে সব মনোযোগ দেওয়ায় শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থাগুলো দুর্বল হয়ে গেছে।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় রোববার ধারাবাহিক বোমা বিস্ফোরণে ২৫৩ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৫০০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক। রোববার তিনটি গির্জা ও তিনটি বড় হোটেলে একযোগে বিস্ফোরণ ঘটে। ওই দিন খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে গির্জায় প্রার্থনা চলছিল। ওই সময় এসব বিস্ফোরণ ঘটে। ওই দিনই পরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত