শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪২ এএম
ইউক্রেন যুদ্ধের ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভুল পথে পরিচালনা করেছেন তার উপদেষ্টারা। কারণ যুদ্ধ যে নিজেদের পরিকল্পনা অনুযায়ী হয়নি বা যুদ্ধ যে রাশিয়ার জন্য খুব খারাপভাবে যাচ্ছে সেটি পুতিনকে ভয়ে উপদেষ্টারা বলতে পারছেন না বলে দাবি করেছে হোয়াইট হাউস।
এদিকে ব্রিটিশ গোয়েন্দারা বলছেন, ইউক্রেনে সরঞ্জামের অভাবে রাশিয়ান সেনারা হতাশ হয়ে পড়েছেন এবং সামরিক নেতাদের নির্দেশ পালনে অস্বীকৃতি জানাচ্ছেন। বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
হোয়াইট হাউস বলেছে, ইউক্রেনে আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, দেশটির অর্থনীতিতে সেগুলোর সম্পূর্ণ প্রভাব সম্পর্কেও
পুতিনকে বলা হচ্ছে না। তবে হোয়াইট হাউসের এসব মূল্যায়নের ব্যাপারে ক্রেমলিন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল পুতিন রাশিয়ান সেনাবাহিনী দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে বোধ করছেন। এর ফলে পুতিন ও সামরিক নেতাদের মধ্যে দুশ্চিন্তা দেখা গেছে।
তিনি বলেন, পুতিনের এই যুদ্ধ ছিল মারাত্মক এক কৌশলগত ভুল যা রাশিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দিয়েছে এবং বিশ্ব মঞ্চে দেশটির বিচ্ছিন্নতা বাড়িয়ে তুলছে।
এদিকে পেন্টাগনের মুখপাত্র জন কিবরি এই মূল্যায়নকে পুতিনের জন্য ‘অস্বস্তিকর’ বলে মন্তব্য করেছেন। কারণ যুদ্ধের সম্পূর্ণ তথ্যের ব্যাপারে পুতিন অজ্ঞাত থাকলে তা শান্তি আলোচনার মাধ্যমে সমাপ্ত যুদ্ধে ‘অবিশ্বস্ত’ ফলাফল বয়ে আনতে পারে।
তিনি বলেন, তাছাড়া খারাপ খবর পেলে একজন নেতা কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা আমরা জানি না।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত