ক্ষমতা হারানোর ঝুঁকিতে থাকা ইমরান জেনারেলদের কাছে ছুটলেন

bcv24 ডেস্ক    ০৩:২৯ পিএম, ২০২২-০৩-৩১    83


ক্ষমতা হারানোর ঝুঁকিতে থাকা ইমরান জেনারেলদের কাছে ছুটলেন

জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর ঝুঁকিতে থাকা ইমরান খান দেশটির সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বুধবার দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

ফাওয়াদ বলেন, সামরিক নেতৃত্বকে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শ্রদ্ধা করে। দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব পাকিস্তান সেনাবাহিনীর। খবর জিও নিউজের।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদ্রুপ করে ফাওয়াদ বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর একটি সমস্যা ছিল। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কবজায় নিতে চেয়েছিলেন।

প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক নেতৃত্বের সঙ্গে দুই দফা বৈঠক করেছেন জানিয়ে ফাওয়াদ বলেন, কেউ তাকে পদত্যাগ করতে বলেনি। আর প্রধানমন্ত্রীরও এ ধরনের কোনো পরিকল্পনা নেই।

মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) দলটি কোয়ালিশ সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এমকিউএম বলেছে, তারা সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে বিরোধী দলকে সমর্থন দেবেন।

প্রায় সপ্তাহখানেকের চেষ্টায় বিরোধীরা কোয়ালিশ সরকারের অংশীদার এমকিউএমকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। আর এতে করে বর্তমান সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাবে।

এমকিউএম-পির ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই পাকিস্তান সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ইমরান একাধিক বৈঠক করেছেন বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

কোনো একটি উৎস থেকে ক্ষমতাসীন সরকারকে হুমকি দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে দাবি করা হচ্ছে। ওই চিঠির বিষয়ে ফাওয়াদ বলেন, এ ধরনের হুমকি যেকোনো স্বাধীন দেশের কাছে অগ্রহণযোগ্য। পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য লড়াই চালিয়ে যাবেন ইমরান খান।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত