অনির্দিষ্টকালের জন্য কলম্বোর সব গির্জা বন্ধ ঘোষণা

bcv24 ডেস্ক    ১০:০৪ পিএম, ২০১৯-০৪-২৭    225


অনির্দিষ্টকালের জন্য কলম্বোর সব গির্জা বন্ধ ঘোষণা

ভয়াবহ সিরিজ বোমা হামলার পর আবারও হামলার আশঙ্কায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সব ক্যাথলিক গির্জা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গির্জাগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রঞ্জিত। দেশটির ক্যাথলিক চার্জে ও তাদের অধীনস্ত উপাসনালয়ে আবারও হামলা হতে পারে-দেশটির নিরাপত্তা বাহিনীর এমন একটি সতর্কবার্তা ফাঁস হওয়ার পর এই ঘোষণা দেন আর্চবিশপ। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

শুক্রবার ম্যালকম রঞ্জিত একটি নিরাপত্তা নথির বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, ক্যাথলিক গির্জা এবং অধীনস্ত উপাসনালয় আইএসের সাথে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর হামলাকারীদের লক্ষ্যবস্তুতে রয়েছে। এজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গির্জাগুলো বন্ধ থাকবে। আমরা সেদিনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি চাই না। এসময় তিনি নিজেদের নিরাপত্তার জন্য উপসনাকরীদের বাড়িতে থাকার অনুরোধ করেন। যদিও স্থানীয় যে গোষ্ঠীর কথা বলা হচ্ছে তার প্রধান ওই হামলায় নিহত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই হামলায় জড়িতদের অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে আছে বলে জানিয়েছে সরকার। 

এমন একটি সময় আর্চবিশপ এই ঘোষণা দিলেন যার আগে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে আরও হামলার আশঙ্কার কথা জানিয়ে দেশটির নাগরিকদের উপাসনলায় এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। রোববারের হামলার পর কলম্বোজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশটির পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে বার বার সতর্ক করা হচ্ছে। 

এজন্য বিস্ফোরকদ্রব্য বহন করতে পারে এমন সন্দেহভাজনদের অনুসরণ করা হচ্ছে। এর আগে শুক্রবার মুসলিম সম্প্রদায়ের জুমার নামাজ বাড়িতে আদায় করতে বলা হয়। এরপরও শহরের কয়েকটি মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়। 

এমন একটি মসজিদে বাইরে থেকে পুলিশ পাহারা দিতে দেখা গেছে। এদিকে শুক্রবার রাতে আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় হয়েছে। গুলিবিনিময়ে ৬ শিশুসহ ১৫ জন সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী।

যদিও দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, গত রোববারের হামলার পর ইতোমধ্যেই দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে। গত রোববার খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়। এরপরই বাড়তে থাকে নিহতের সংখ্যা। 

প্রথমদিকে নিহতের সংখ্যা ৩৫৯ জন বলা হলেও গণনার ভুল দেখিয়ে নিহতের সংখ্যা ১০৬ জন কমিয়ে ফেলে সরকার। এই হামলায় জড়িত সন্দেহে ১৪০ জনকে খুঁজতে নিরাপত্তা বাহিনী অভিযানে নেমেছে।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানান, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ১৪০ জন ব্যক্তি জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত হয়েছে। তারাই স্টার সানডেতে হামলায় জড়িত বলে মনে করছে দেশটির সরকার।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত