শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪২ এএম
বহু বিরোধিতার মধ্যেও পরিকাঠামো আইন পাস করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের । এ কর্মসূচিতে দেশজুড়ে শুরু হবে নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ।
সিএনএন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক দলের সদস্যদের মধ্যেই নানা টানাপোড়েনের পর স্থানীয় সময় গতকাল ২২৮-২০৬ ভোটে প্রতিনিধি পরিষদে এ আইন প্রস্তাবে শুক্রবার ডেমোক্রেটিক দল এ আইন প্রস্তাব পাস করে। যা পরবর্তীতে বাইডেন স্বাক্ষর করবেন এবং তা আইনে পরিণত হবে এবং বাস্তবায়নে কোন বাধা থাকবে না ।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক দলের অতি উদারনৈতিক পক্ষের ছয় সদস্য এ আইন প্রস্তাবের বিরোধিতা করে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। আর এদিকে রিপাবলিকান দলের ১৩ সদস্য নিজ দলের বিরোধিতা করে ডেমোক্র্যাটদের এ আইন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিকাঠামো আইন প্রস্তাব পাস হওয়াটা প্রেসিডেন্ট বাইডেনের জন্য অনেক বড় বিজয় বলে মনে করা হচ্ছে। আইন প্রস্তাবটি বাইডেনের অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে ব্রিজ, সড়ক পুনর্নির্মাণসহ ব্যাপক উন্নয়নকাজ শুরু হবে। আধুনিকায়ন করা হবে ব্রিজ, রেলপথ ও নৌপথ। এ কর্মসূচি শুরু হলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
অভিবাসন, পরিকাঠামো উন্নয়ন, জলবায়ুবান্ধব এ উদারনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ত্রিমুখী সমস্যায় পড়তে হয়েছিল।
রক্ষণশীলদের এককাট্টা বিরোধিতা ছাড়াও নিজের দলের অতি উদারনৈতিক এবং মধ্যপন্থীদের চাপের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। ডেমোক্রেটিক দলের অতি উদারনৈতিক পক্ষ বেপরোয়া উদার কর্মসূচি গ্রহণের জন্য প্রেসিডেন্ট বাইডেনের ওপর চাপ সৃষ্টি করেছেন। মহামারি শেষ না হওয়া পর্যন্ত মাসে মাসে নগদ প্রণোদনা, বেকার ভাতা পাওয়ার মেয়াদ বৃদ্ধিসহ এসব কর্মসূচির ঘোর বিরোধিতা করা হয় মধ্যপন্থী ডেমোক্র্যাটদের পক্ষ থেকেও। শেষমেশ গতকাল রাতে আলোচনা করে সব পক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সঙ্গে সমঝোতা করতে সক্ষম হয় বাইডেন প্রশাসন। এরপরই তা মার্কিন প্রতিনিধি পরিষদ পাস করে। আশা করা যাচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন দ্রুত পাস হওয়া এ আইন প্রস্তাবে স্বাক্ষর করে অনুমোদন দেবেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত