শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৬ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারই বাংলাদেশের তারকারা যে চমক দেখিছিল তা ছিল চোখে পড়ার মত । তার পথ ধরেই বিশ্বকাপের সেরা একাদশেও আছে টাইগ্রেসদের প্রতিনিধি। আইসিসির গড়া টুর্নামেন্টের সেরা দলে জায়গা পেলেন বাংলাদেশের অলরাউন্ডার সালমা খাতুন।
সোমবার আইসিসি ঘোষণা করেছে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন।’ আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয় জনের একটি প্যানেল বেছে নিয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা দল।
গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই দলে জায়গা করে নিয়েছেন সালমা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে ৭ ম্যাচে সালমা নিয়েছেন ১০ উইকেট। ওভারপ্রতি ৩.৭৯ রান দিয়েছেন তিনি। এই সাফল্য তাকে জায়গা করে দিয়েছে একাদশে। তিনি ছাড়া অবশ্য বাংলাদেশের অন্য কোন ক্রিকেটার নেই এই দলে।
আইসিসি
ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক
হয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার আছেন
সেরা একাদশে। সংগতভাবেই আছেন ফাইনালের সেঞ্চুরিয়ান
অ্যালিসা হিলি।
বিশ্বকাপের সেরা একাদশ
লরা
উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক,
অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স
(অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া),
হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও সালমা খাতুন
(বাংলাদেশ)।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত