শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫৪ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজারমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটিকে আরো বিস্তৃত পরিসরে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই তদারকি করা হবে ।
আজ মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময়সভায় মেয়র এই নির্দেশনা দেন।
দেশে
প্রথমবারের মতো ‘বাজারমূল্য পর্যবেক্ষণ,
মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক
স্থায়ী কমিটি গঠন করেছে ডিএসসিসি মেয়র
বলেন, ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশন । এই স্থায়ী কমিটি ইতিমধ্যে অনেকগুলো মার্কেট ও কাঁচাবাজার পর্যবেক্ষণ
এবং অভিযান পরিচালনা করেছে।
মেয়র
এ সময় স্থায়ী কমিটিকে
তালিকা অনুযায়ী দ্রব্যমূল্য বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা দেন।
মেয়র বলেন, ‘সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসনসহ যে সকল সংস্থা বাজারমূল্য ও কার্যক্রম তদারক করে থাকে তাদের সাথে সমন্বয় করে আমাদের স্থায়ী কমিটি পবিত্র রমজান মাসে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বাজারমূল্য তদারকি কার্যক্রম আরো বিস্তৃত করবে এবং তা বাস্তবায়ন করবে। ’
মূল্যতালিকা অনুসারে দ্রব্যমূল্যের বিক্রয় নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তর হতে বাজারগুলোতে পণ্যের মূল্যতালিকা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সেগুলো যথাযথভাবে মানা হয় না। এ ছাড়া কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ দ্রব্যমূল্য বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম কাম্য হতে পারে না।
সভায় মৌলভীবাজার কাঁচাবাজার ব্যবসায়ী সমিতিসহ দক্ষিণ সিটির আওতাধীন বিভিন্ন কাঁচাবাজার/মাছ-মাংসের বাজার সমিতি, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ডাল ব্যাবসায়ী সমিতি, বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও মহাসচিবরা অংশ নেন।
এতে
দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, বাজারমূল্য
পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক
স্থায়ী কমিটির সভাপতি ও ৪৬ নম্বর
ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদ উল্লাহ
মিনু, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশন, ঢাকা বিভাগ ও
জেলা প্রশাসন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ,
বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাজার মনিটরিং
বিষয়ক দক্ষিণ সিটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত