মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল জার্মানি

bcv24 ডেস্ক    ০৪:২২ এএম, ২০২২-০৪-০৬    77


মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল জার্মানি

করোনাভাইরাস মহামারি শুরুর দুই বছর পর প্রথমবারের মতো মাস্ক পরার বাধ্যবধকতা তুলে নিয়েছে জার্মানি। দেশটির কিছু রাজ্যে উচ্চ সংক্রমণ হার থাকলেও সেখানকার মানুষেরা এখন মাস্ক ছাড়াই এখন দোকানে যেতে পারবেন।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিতে শুধু বিমান এবং দূরপাল্লার ট্রেনে চলাচলের ক্ষেত্রেই মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে। তবে রাজ্য সরকার চাইলে হাসপাতাল, সেবাকেন্দ্র এবং গণপরিবহণে মাস্ক পরার নিয়ম চালু রাখতে পারবে।

শুক্রবারই বার্লিনে ফেডারেল সরকারে পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ বেশিরভাগ রাজ্য রবিবার ( এপ্রিল) থেকেই তা কার্যকর করেছে।

তবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ১৬ টি রাজ্যের মধ্যে কেউ কেউ বিরোধিতা করেছিল বলেও জানা গেছে।

সিদ্ধান্তে সহমত প্রকাশ করা রাজ্যগুলোতে দোকানে মাস্ক পরতে হবে কি-না সেটি দোকান মালিকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। অনেক দোকান মালিক জানিয়েছেন, ক্রেতাদের বেশিরভাগই মাস্ক পরেই কেনাকাটা করেছেন।

তবে বড় সুপারশপগুলোর অনেকেই এরইমধ্যে ক্রেতাদের জন্য মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছে। রেভে, আলডি, লিডল, এডেকা, সুইডিশ আসবাবের দোকান ইকেয়া, বইয়ের দোকান থালিয়া এবং ফ্যাশন ব্র্যান্ড এইচ এন্ড এম প্রাইমার্ক জানিয়েছে তাদের দোকানে যেতে আর মাস্ক পরিধানের প্রয়োজন নেই।

তবে কিছু নিয়োগকারী প্রতিষ্ঠান এবং তাদের কর্মচারীরা নিয়ম শিথিলের কারণে সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ নিয়ে তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেছে একটি ট্রেড ইউনিয়নও। 

 

কোয়ারান্টিন বিধিতেও পরিবর্তন আসছে:

শুধু মাস্ক নয় কোয়ারান্টিনের নিয়মও শিথিল করেছে জার্মানির সরকার।এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে আগামী মাস থেকে আর কোয়ারান্টিনে থাকার জন্য বাধ্য করা হবে না।তবে কেউ আক্রান্ত হলে তিনি যাতে স্বেচ্ছায় আলাদা থাকেন সেই পরামর্শও দিয়েছেন তিনি।

 লাউটারবাখ বলেন, “মে মাসের তারিখ থেকে কোয়ারান্টিনের নিয়ম বদলে যাচ্ছে, তবুও আমি আক্রান্ত ব্যক্তিকে আলাদা থাকার পরামর্শ দিবো।

তবে স্বাস্থ্যকর্মীরা এই আইনের বাইরে থাকবেন। করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদেরকে বাধ্যতামূলকভাবে পাঁচ দিন কোয়ারান্টিনে থাকতে হবে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত