শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪৩ এএম
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন করে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য আজ বুধবার পাকিস্তান নির্বাচন কমিশনকে (ইসিপি) তারিখ নির্ধারণ করতে বলেছেন। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন তিনি। খবর আল–জাজিরার।
গত রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দেন পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শ মেনে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে দেশটিতে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
তবে মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশনের এক কর্মকর্তার বরাতে ডন জানায়, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। বিভিন্ন ধরনের আইনি ও পদ্ধতিগত জটিলতার কারণে নির্বাচন আয়োজনে দেরি হবে বলে জানান ওই কর্মকর্তা। এমন অবস্থায় পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বুধবার নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরিষদ বিলুপ্ত করার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়া আবশ্যক।
মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ডনকে বলেন, আগাম নির্বাচন আয়োজনের প্রস্তুতির জন্য প্রায় ছয় মাস সময় লেগে যাবে। তাঁর মতে, বিভিন্ন এলাকা, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ায় নতুন করে নির্বাচনী সীমানা নির্ধারণ করতে হবে। কারণ, ২৬তম সংশোধনীর আওতায় খাইবার পাখতুনখাওয়ায় আসনসংখ্যা বেড়েছে। এ ছাড়া জেলা ও নির্বাচনী আসনের সঙ্গে সংগতি রেখে ভোটার তালিকা হালনাগাদকরণের চ্যালেঞ্জটিও রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ‘নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার। এ কাজের ক্ষেত্রে শুধু আপত্তিপত্র আহ্বানের জন্যই আইনে এক মাসের সময় দেওয়া আছে।’ এরপর নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করতে অতিরিক্ত এক মাস সময় দিতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করার কাজটিতেও সময় লাগবে। এরপর পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে অতিরিক্ত তিন মাস সময় লাগবে বলে উল্লেখ করেছেন তিনি।
এ নির্বাচনী কর্মকর্তা মনে করেন, নির্বাচনসংক্রান্ত সামগ্রী সংগ্রহ, ব্যালট পেপার প্রস্তুত করা এবং ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়োগ ও প্রশিক্ষণের বিষয়গুলোও চ্যালেঞ্জের। তিনি বলেন, আইন অনুসারে নির্বাচনে জলছাপযুক্ত ব্যালট পেপার ব্যবহার করতে হবে। তবে দেশে এ ধরনের ব্যালট পেপার না থাকায় তা আমদানি করতে হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত