শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতে বিএনপিকে নির্বাচনে আনতে পদক্ষেপ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ঘটনাকে আওয়ামী লীগের বিদেশিদের কাছে ধরনা দেওয়া হিসেবে বর্ণনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে গত সোমবার ওয়াশিংটনে ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন মোমেন। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি যাতে নির্বাচনে অংশ নেয় সেজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের কাছে অনুরোধ করেছেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে হবে। কিন্তু ওবায়দুল কাদের সব সময় বক্তব্য দেন, বিএনপি নাকি বিদেশিদের কাছে ধরনা দেয়। আজ প্রমাণিত হয়েছে, বিদেশের কাছে যাঁরা ধরনা দেয়, তারা হচ্ছে আওয়ামী লীগ।’
আবারও বিরোধী দলবিহীন নির্বাচন করার জন্য ক্ষমতাসীনেরা এরই মধ্যে তৎপরতা শুরু করেছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিগত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের গ্রেপ্তারের কথা বলেন তিনি। ফখরুল বলেন, ইশরাক হোসেনকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে জন্য তাঁরা সারা দেশে এ ধরনের মামলার মাধ্যমে সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
বক্তব্যে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ঢাকা শহরের রাস্তা নিয়ে কথা হচ্ছে অনেক। এখানে সেতুমন্ত্রী সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যাঁর মন্ত্রণালয় সবচেয়ে বেশি ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে ঢাকা শহরসহ সারা দেশে সড়কে নিরাপত্তা দিতে।’
জাতীয়
গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই
আলোচনা সভা ও ইফতার
মাহফিলের আয়োজন করা হয়। জাগপা
সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী
কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির
যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিএনপির নেতৃত্বাধীন
২০ দলীয় জোটের শরিক
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ লেবার
পার্টির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত