শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪৩ এএম
চীনে একদিনে ২০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মহামারি শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। লকডাউন থাকা সত্ত্বেও দেশটির সাংহাই শহর সংক্রমণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলছে, বুধবার নতুন করে ২০ হাজার ৪৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এই সময়ে কারও মৃত্যু ঘটেনি। এছাড়া আক্রান্তদের অধিকাংশেরই কোনো উপসর্গ নেই।
গত মার্চ পর্যন্ত চীনের বিভিন্ন শহরে লকডাউন জারি, গণহারে টেস্টিং এবং আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ জারির মাধ্যমে দেশটিতে সংক্রমণ কিছুটা কম ছিল। কিন্তু নতুন করে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রতিদিনই কয়েক হাজার মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।
দেশটির কর্মকর্তারা বলছেন, তারা সাংহাই শহরের কাছে অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন ধরন শনাক্ত করেছেন।
চীনের ৮০% বেশি সংক্রমণ বৃহত্তম নগরী সাংহাইয়ে হচ্ছে বলে জানান তারা।
আড়াই কোটি জনসংখ্যার এ নগরীতে ধাপে ধাপে লকডাউন দেওয়া হচ্ছে। গত সপ্তাহে শহরটিতে লকডাউন জারি করা হয়। খাবারের সংকটে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
চীনে ২০১৯ সালের শেষের দিকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সে সময়ে দেশটি করোনা নিয়ন্ত্রণে যে ‘‘শুন্য নীতি’’ ঘোষণা করেছিল তা এখন প্রচণ্ড চাপের মুখে পড়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত