ঈদে দেশের হলে মুক্তির মিছিলে ৪ সিনেমা

bcv24 ডেস্ক    ০৪:১১ এএম, ২০২২-০৪-১০    100


ঈদে দেশের হলে মুক্তির মিছিলে ৪ সিনেমা

করোনাভাইরাস মহামারির কারণে দেশে ঈদ কেন্দ্রিক সিনেমার বাজার গত দুই বছর ধরে খুব একটা ভালো নয়। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন, কারণ দেশে করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এরইমধ্যে বছরে কয়েকটি সিনেমা মুক্তি হওয়ায় চলচ্চিত্রাঙ্গণের অবস্থা সচল হয়ে উঠেছে। যদিও ব্যবসার হিসেবে সেগুলো আশার আলো দেখেনি।

 

তবে আশার আলো হয়তো দেখা যাবে এবার ঈদুল ফিতর-এ। এখন পর্যন্ত চারটি সিনেমা মুক্তির আবেদন করেছে। এরমধ্যে শাকিব খানের দুটি সিনেমাগলুইবিদ্রোহী এছাড়া রয়েছে দীর্ঘদিন অপেক্ষায় থাকা সিয়াম আহমেদেরশান এই তালিকায় যুক্ত হয়েছেবড্ড ভালোবাসিসিনেমাটি।

 

প্রযোজক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ডাফ ডজন সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। কিন্তু দেশের হল সংকটের মধ্যে ঈদের সিনেমার মুক্তির সংখ্যাটা দীর্ঘদিন ধরেই দুই-তিনের মধ্যেই রয়েছে। এবারও এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ এখন পর্যন্ত তৈরি হয়নি।

 

সাধারণত ঈদ মানেই বড় বাজেটের সিনেমা। এবারও তেমনটাই হচ্ছে। তালিকার ৩টি সিনেমায় লগ্নির অংকটা বড়।কিন্তু ব্যবসার বাজারে কম হল দিয়ে সিনেমাগুলো কেমন ব্যবসা করতে পারবে সেই সংশয় রয়েছে হল মালিকদের মধ্যে।

 

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, “দেশের হলের সংখ্যা খুব বেশি নয়। ঈদের সময় কয়েকটি হল সংস্কার হয়। তবুও দুই-তিনটির বেশি সিনেমা মুক্তি পেলে ব্যবসার ভারসাম্য থাকবে না। সেই জায়গাটা বিবেচনায় থাকা উচিত। আমরা সবসময় চাই একটি সিনেমা হল থেকে লাভের মুখ দেখুক।

 

ঈদের আগে প্রতিবছর অনেক সংখ্যক সিনেমা মুক্তির তালিকায় থাকে। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই পিছিয়ে যায়। এমন ঘটনা এবার যে ঘটবে না, এখন পর্যন্ত সেটিও বলা যাচ্ছে না।

 

 

চলচ্চিত্র প্রযোজক সমিতির অফিস সেক্রেটারি সৌমেন রায় বাবু বলেন, “ঈদের তো এখনও অনেকদিন বাকি। তাই কোন সিনেমাগুলোর মুক্তি চূড়ান্ত সেটি বলা যাচ্ছে না। কারণ দেখা যায় ঈদের কয়েকদিন আগে অনেক সিনেমা মুক্তির পিছিয়ে যায়।

 

ঈদে হলমালিক প্রযোজকদের অন্যতম ভরসা শাকিব খান। কারণ হল সংকটের এমন সময় সর্বাধিক হল পাওয়ার রেকর্ড এখনও তার। এবার ঈদে তো দুটি সিনেমা মুক্তি পাবে ইন্ডাস্ট্রির এই শীর্ষ তারকার। সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেগলুই এস হক অলিকের পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন পূজা চেরি।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত