শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪৩ এএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই দেশটির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন শাহবাজ শরিফ। আইনপ্রণেতাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সোমবার প্রথমবারের মতো জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২৫ হাজার পাকিস্তানি রুপি করার ঘোষণা দেন। ওই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানান তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সরকারি কর্মচারীর মাসিক বেতন ১ লাখ রুপির কম, তাঁদের বেতনের ১০ শতাংশ বাড়ানো হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও সেনা কর্মকর্তাদের পেনশনকালীন অর্থও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
নানা
নাটকীয়তার পর গত শনিবার
মধ্যরাতে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।
এতে হেরে যাওয়ায় পাকিস্তান
তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)
চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রীর পদ
হারান। এরপর সোমবার পাকিস্তানের
২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ।
বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে শাহবাজের পক্ষে ১৭৪টি ভোট পড়ে। ইমরান
খানের দল পিটিআইর নেতারা
এ সময় অধিবেশন বর্জন
করেন। তাঁরা জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ
করারও ঘোষণা দেন।
সোমবার
জাতীয় পরিষদে দেওয়া ভাষণে আরও কিছু পদক্ষেপ
নেওয়ার কথা বলেন নতুন
প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে
সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে গম বিক্রি করা
এবং তরুণদের মধ্যে ল্যাপটপ সরবরাহ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত