আসিফের মামলা ছয় মাস স্থগিত

bcv24 ডেস্ক    ১১:২৭ পিএম, ২০২২-০৪-১১    94


আসিফের মামলা ছয় মাস স্থগিত

তিন বছর আগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। আজ সোমবার বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার বেঞ্চ আজ এই আদেশ দেন।

আসিফ জানালেন, ‘মহামান্য উচ্চ আদালতের মাননীয় বিচারক মহোদয়দের এই আদেশ শুনে মনে হলো, আমার গলায় লটকে থাকা অপবাদের জ্বলন্ত দগদগে লাল লোহার শিকলটি খসে পড়ল।’ মামলাটি স্থগিতের খবর শুনে আসিফ আকবর তাঁর ফেসবুক আইডি ও ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন।

আসিফ লিখেছেন, ‘আমার ছোটবেলার বন্ধু ব্যারিস্টার মইন ফিরোজী মাকিন এবং তাঁর আইনজীবী স্ত্রী বন্ধু সাবরিনা সামাদ ফিরোজী—তাদের চালিয়ে যাওয়া জোরালো লড়াইয়ের ফসল এই স্থগিতাদেশ। ছোট ভাই অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মনিরসহ সংশ্লিষ্ট সবার জন্য ভালোবাসা। আমি আজ মুক্ত, উড়ে বেড়ানোর জন্য আমার আকাশ আবার উন্মুক্ত। দীর্ঘ চার বছরের অপমান, অপবাদ, গ্লানি থেকে মুক্তি পেয়েছি। এক রমজানে গ্রেপ্তার হয়েছি, আরেক রমজানে পাওয়া এই আদেশে আমি মহান আল্লাহর প্রতি যারপরনাই কৃতজ্ঞ।’


আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা পরিচালনা করেছেন তাঁরই ছোটবেলার বন্ধু ও তাঁর স্ত্রী। তাই এই বন্ধুর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাঁর। বন্ধু প্রসঙ্গে লিখতে গিয়ে আসিফ লিখেছেন, ‘আমার বন্ধু মইন খবর পেয়ে স্বেচ্ছায় এই মামলা নিয়েছে...সে প্রতিটা ডেটে নিম্ন আদালতে আমার সাথে পায়ে হেঁটে সাততলা, নয়তলার সিঁড়ি ভেঙে উঠেছে বিনা বিরক্তিতে। আমাকে বকেছে, শাসন করেছে, আবার আগলে রেখেছে তার বুকের ভেতর লুকিয়ে থাকা নরম কুসুমের মতো আবেগের জায়গাটায়...।’

কারাগারে যাওয়া জীবনের আসিফের জীবনের নতুন অভিজ্ঞতা। তাঁর মতে, এই সময়টায় তিনি মানুষকে নতুন করে চেনার সুযোগ পেয়েছেন। এই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বললেন, ‘দেশের মানুষ আমার জন্য দোয়া করেছেন, সারা দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। যারা কোনো সত্য না জেনে অভ্যাসবশত আমার মরহুম বাবা–মাকে গালাগাল করেছে, তাদেরও ধন্যবাদ। আমার পরিবার, বন্ধুমহল, ইন্ডাস্ট্রির সবার প্রতি কৃতজ্ঞতা। গীতিকার শফিক তুহিনকেও বিশেষ ধন্যবাদ আমাকে জেলে পাঠিয়ে নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, আইনজীবীর সন্তান এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে।’


তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের দায়ের করা মামলায় ২০১৮ সালের ৫ জুন দিবাগত রাতে গ্রেপ্তার হন আসিফ আকবর। সেদিন দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে এফডিসির কাছে তাঁর অফিস থেকে গ্রেপ্তার করে।



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত