শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫৪ এএম
'ঘর না থাকায়, মাথা গোঁজার ঠাঁই ছিল না। বসবাসের ভালো ব্যবস্থা হইছে, ঘর পেয়ে খুবই খুশি হয়েছি'। এমনটিই বলছিলেন ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের লোকনাথ গ্রামের স্বামী পরিত্যক্তা জামিরন বেগম বেগুনি (৪৫) নামের এক নারী। ফরিদপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে মুজিববর্ষে দুই মেয়েকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন হতদরিদ্র এই নারী।
ঘরের সাথে রয়েছে টিউবয়েল, বাথরুম, বিদ্যুৎ সংযোগসহ বসবাসের উপযোগী সব ধরণের ব্যবস্থা।
থানা সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষে 'বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না' মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ৯টি থানায় গৃহহীন ও হতদরিদ্র ৯টি পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই। নয়জনের মধ্যে ঘর পাওয়া জামিরন বেগম বেগুনির বিয়ের কয়েক বছর পর স্বামী আফসার শেখ তার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেন। বিশ বছর যাবত বোয়ালমারী পৌরসভার লোকনাথ গ্রামের ভাইদের বাড়ির বারান্দায় দুই মেয়েকে নিয়ে কোনো রকম জীবন যাপন করছেন বেগুনি। থানার স্টাফদের খাবার রান্না করে প্রতি মাসে পাওয়া সাড়ে ৩ হাজার টাকায় কোনোমতে সংসার চলছে তার। গতকাল রবিবার বোয়ালমারী থানায় আয়োজিত গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ঘরের চাবি বুঝে পান বেগুনি।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা খালেদুর রহমান, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, চতুল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও চতুল ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারি প্রেসক্লাবের সভাপতি রিজাউল হক, সাংবাদিক এ্যাড. কোরবান আলী, কাজী হাসান ফিরোজ, পৌর কাউন্সিল আ. মান্নান মোল্যা প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত