শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪৪ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সময় ইউক্রেন যুদ্ধের বিষয়ে ভারতের নিরপেক্ষ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে বাইডেন ঘোষণা করেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র রাশিয়ার যুদ্ধে সৃষ্ট অস্থিতিশীলতা মোকাবেলার উপায় নিয়ে ঘনিষ্ঠ আলোচনা চালিয়ে যাবে।
নরেন্দ্র মোদি জো বাইডেনের কাছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ওষুধ ও ত্রাণসামগ্রী সরবরাহের ক্ষেত্রে ভারতের অবদানের কথা তুলে ধরেন। এসময় মোদি ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের নয়াদিল্লির নিন্দার কথা মার্কিন প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দেন।
ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনা শান্তির পথ প্রশস্ত করবে।
নরেন্দ্র মোদি বলেছেন, যুক্তরাষ্ট্র এই ভার্চুয়াল বৈঠকের প্রস্তাব করেছিল।
বাইডেন প্রশাসনের অধীনে প্রথম ভারত-মার্কিন ২+২ সংলাপের পাশাপাশি দুই শীর্ষ নেতার এ বৈঠক হলো। একই সময়ে রাশিয়ার বিরুদ্ধে নতুন দফা মার্কিন নিষেধাজ্ঞা এবং নয়াদিল্লির পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান নেওয়ার বিষয়ে ওয়াশিংটনের প্রচেষ্টাও চলছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেতা স্পষ্ট করে দিয়েছেন যে, তারা ভারতের নিরপেক্ষ অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য বিশ্ব নেতাদের ওপর যুক্তরাষ্ট্র চাপ দিয়ে যাচ্ছে। এর পরও ভারত রাশিয়ার তেল ও গ্যাস কেনায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নেতারা।
২১ মার্চ প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, রাশিয়ার আক্রমণের বিষয়ে ‘কিছুটা নড়বড়ে’ প্রতিক্রিয়া দেখানো ভারত ওয়াশিংটনের মিত্রদের মধ্যে একটি ব্যতিক্রম।
গতকাল মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি ইউক্রেনের জনগণের জন্য ভারতের মানবিক সমর্থনকে স্বাগত জানাতে চাই। ’
প্রধানমন্ত্রী মোদি মার্কিন নেতাকে মনে করিয়ে দিয়েছেন যে, ভারত বুচার সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
‘সম্প্রতি বুচা শহরে নিরপরাধ বেসামরিক লোকদের হত্যার খবর ছিল খুবই উদ্বেগজনক। আমরা ঘটনাটি প্রকাশ পাওয়ার পরপরই এর নিন্দা জানিয়ে একটি সুষ্ঠু তদন্ত দাবি করেছি। ’
গত মার্চে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের ‘কোয়াড’ জোটের বৈঠকের সময় নিজেদের মধ্যে শেষ কথা বলেছিলেন মোদি ও বাইডেন। তখন দুই নেতা যৌথভাবে রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা জানাতে ব্যর্থ হন।
গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ যুদ্ধাপরাধের অভিযোগ ওঠায় যখন মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পক্ষে ভোট দেয় তখন নয়াদিল্লি ভোট দেওয়া থেকে বিরত থাকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে বলেছিলেন, ভারতের চাহিদা রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গেই যুক্ত। তবে ভারত শান্তির পক্ষে এবং আশা করে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে। সূত্র: এনডিটিভি
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত