শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪৩ এএম
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক ছিল। তিনি আশা প্রকাশ করেন, ‘মিলিটারি টু মিলিটারি’ এই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে।
শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দুই দিন পর পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছ থেকে এ মন্তব্য এলো।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে কিরবি বলেন, এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের যৌথ স্বার্থ জড়িত।
‘আমরা জানি, ওই অঞ্চলে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এটাও জানি, পাকিস্তান ও পাকিস্তানের জনগণ তাঁদের নিজের দেশেই সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়েছে,’ বলেন কিরবি।
অনাস্থা ভোটে ইমরান খান সরকারের পতন হয়। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহবাজ শরিফ। পাকিস্তানে ক্ষমতার এই পালাবদলের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে অনেকের অভিযোগ। খোদ ইমরান খানই তাঁকে অপসারণের ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। এরপরই ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কের অবনতি হয়। যুক্তরাষ্ট্র অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। তবে গতকালের সংবাদ সম্মেলনে কিরবি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বুঝতেই পারছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা মন্তব্য করব না।’
ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের রাজপথে ‘ব্যাপকসংখ্যক সমর্থকদের’ নিয়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। সেখানে পাকিস্তানি সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে, তাহলে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে, সে প্রশ্নও করা হয় কিরবিকে। উত্তরে তিনি আগের কথার রেশ টেনে বলেন, ‘আমি অবশ্যই আবার পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে ঢুকতে চাই না।’
এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকি বলেছিলেন, গণতান্ত্রিক পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত