শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৪৯ এএম
শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা বা বলীখেলা এবারও হচ্ছে না। এর আগে দুই বছর করোনার কারণে খেলা ও মেলা হয়নি। তবে এবার লালদীঘি মাঠের সংস্কারকাজের জন্য মেলা আয়োজন করা যাচ্ছে না বলে জানিয়েছে আয়োজক কমিটি। লালদীঘি মাঠ দ্রুত উন্মুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন আয়োজকেরা।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলীখেলা ও মেলা স্থগিতের ঘোষণা দেয় আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সহসভাপতি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী
ফরিদ, সদস্যসচিব আবদুল জব্বারের নাতি শওকত আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, লালদীঘি মাঠে শত বছর ধরে অনেক ঘটে যাওয়া ইতিহাসের সাক্ষী। মাঠে ছয় দফা মঞ্চ, বিভিন্ন ঐতিহাসিক ঘটনার টেরাকোটা ও মাঠ সংস্কার প্রকল্প বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটি প্রধানমন্ত্রী উদ্বোধনের কথা রয়েছে। তাই মাঠটি এখনো উন্মুক্ত নয়। তাই এবারও খেলা ও মেলার আয়োজন স্থগিত করা হয়েছে।
ইংরেজ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল জব্বার ১৩১৬ সনের ১২ বৈশাখ এই বলীখেলার প্রচলন করেন। তখন থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ১১০তম আসর পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয় এই বলীখেলা ও মেলা।
করোনার কারণে ২০২০ ও ২০২১ সাল—দুই বছর এই অনুষ্ঠান স্থগিত করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১১০ বছর ধরে এই মেলা লালদীঘি মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে। চট্টগ্রামের মানুষই মাঠটি সংস্কার ও ইতিহাস সংরক্ষণের দাবি জানিয়েছিলেন। মাঠ উন্মুক্ত না থাকায় খেলা ও মেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না। যার ফলে আগামী ১২ বৈশাখ ১১৩তম আসর স্থগিত করা হয়েছে।
বলীখেলার আগের দিন থেকে শুরু করে তিন দিনব্যাপী এই মেলা বসে লালদীঘির মাঠ ও আশপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে। উৎসবমুখর মেলার প্রচলন সংযুক্তি চট্টগ্রামবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঐতিহাসিক লালদীঘি মাঠটি ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সংস্কার এবং সেখানে ঐতিহাসিক ছয় দফা মঞ্চ, সীমানাপ্রাচীর নির্মাণ, বিভিন্ন ঐতিহাসিক ঘটনার চিত্র ও ম্যুরাল, কিডস জোন, মাঠে ঘাস লাগানোসহ বিভিন্ন উন্নয়নকাজ করে। প্রায় আড়াই বছর যাবৎ তাই এটি বন্ধ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত