নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশুর মৃত্যু, বাবা গুলিবিদ্ধ

bcv24 ডেস্ক    ১১:৪৬ পিএম, ২০২২-০৪-১৩    68

নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশুর মৃত্যু, বাবা গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৪ বছর বয়সের শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। একই ঘটনায় বাবাও গুলিবিদ্ধ হয়েছেন। নিহত শিশুটির নাম জান্নাতুল ফেরদাউস। আর তার বাবার নাম মাওলানা আবু জাহের (৪৬)।

আজ বুধবার বিকেল চারটার দিকে উপজেলার হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান নামক স্থানে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে একই উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা মো. রিমনের নেতৃত্বে পাঁচ-ছয়জন বুধবার বিকেল চারটার দিকে হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান নামক স্থানে মো. মামুনের মুদিদোকানে হানা দেন। মামুনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি করতে দেখে সন্তান কোলে নিয়ে এগিয়ে যান মামুনের মামা সদ্য বিদেশফেরত আবু জাহের। তিনি প্রতিবাদ করেন। এ সময় রিমন ও তাঁর সহযোগীরা প্রথমে মামুনকে, পরে আবু জাহেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

সূত্র জানায়, গুলির ঘটনায় মামুন অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর মামা আবু জাহেরের শরীরে ও তাঁর কোলে থাকা ২ বছর ৯ মাস বয়সী শিশুকন্যা জান্নাতুল ফেরদাউসের মাথা ও মুখমণ্ডলে লাগে। গুলির পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ আবু জাহের ও তাঁর শিশুকন্যাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আটটার দিকে কুমিল্লায় শিশু জান্নাতুল ফেরদাউস মারা যায়। মৃত শিশুসন্তানসহ বাবাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আজিম প্রথম আলোকে বলেন, বিকেল চারটার দিকে দুর্গাপুর এলাকার রিমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মামুনের দোকানে এসে তাঁর সঙ্গে কথা-কাটাকাটিতে এবং ধস্তাধস্তিতে লিপ্ত হন। এ সময় শিশুকন্যাকে কোলে নিয়ে ওই স্থানে যান মামুনের মামা আবু জাহের। তিনি এর প্রতিবাদ করেন। এ সময় রিমন ও তাঁর সহযোগীরা প্রথমে মামুনকে, পরে তাঁর মামাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মামুনের গায়ে গুলি না লাগলেও তাঁর মামা ও কোলে থাকা শিশু গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে পূর্ববিরোধের কারণে গুলির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ২ বছর ৯ মাস বয়সী একটি শিশু গুলিবিদ্ধ হয়ে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। আর শিশুটির বাবা আবু জাহের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তিনি নিজেই অভিযানে রয়েছেন। পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত