শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৫:০৪ এএম
গত ১১ এপ্রিল ২০২২ সোমবার সকাল ১১টায় বাংলাদেশি-কানাডিয়ান নাগরিক অধিকার ফোরাম নেতৃবৃন্দ পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ, টরন্টোর সেফার্টস্থ অফিসে নব নিযুক্ত কনসাল জেনারেল জনাব মোঃ লুৎফর রহমান এর নিকট স্মারকলিপি হস্তান্তর ও মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ কনস্যুলেট অফিস কর্মকর্তাদের সাথে বৈঠককালে কনস্যুলেট সেবা সংক্রান্ত কমিউনিটির নানাবিধ সমস্যা ও জটিলতার কথা খোলামেলাভাবে তুলে ধরেন। কনসাল জেনারেল মোঃ লুৎফর রহমান, কনসুলার ফাহমিদা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন। দীর্ঘসময় আলোচনার পর কর্মকর্তারা বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হন এবং এ সকল সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব তা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং তারা আশা করেন আগামী তিন সপ্তাহের মধ্যে এ সব জটিলতা দূর হবে।
কমিউনিটির পক্ষ থেকে অন্যান্য বিষয়ের সাথে স্মারক লিপিতে উল্লেখিত নিম্নলিখিত বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
১। প্রবাসী বাংলাদেশী কানাডিয়ানদের নো ভিসা প্রাপ্তি পূর্বের ন্যায় অবিলম্বে সহজ করা হোক
২। পূর্বের কানাডিয়ান পাসপোর্টে নো ভিসা সিল থাকলে পুনরায় তাদের নতুন কানাডিয়ান পাসপোর্টে সিল/ভিসা দিতে হবে।
৩। দূতাবাসের সেবা অনলাইন সহজ করা, সার্ভারের সার্বক্ষনিক একসেস এবং অফিস চলাকালীন অবশ্যই সার্বক্ষনিক ফোন সার্ভিস চালু রাখতে হবে। অনলাইনের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও আবেদনের ব্যবস্থা রাখা হোক।
৪। পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট আবেদন/প্রাপ্তি সহজ করা হোক।
৫। বাধ্যতামুলক ফেসবুক আইডি ও ইউটিউব লিংক নিয়ম বাতিল করা হোক।
প্রবাসী-বাংলাদেশীদের নোভিসার বিষয়ে কনসাল জেনারেল জানান যে, এখন থেকে নো ভিসা পেতে মেসিন রিডেবল বা হাতে লেখা যে কোন পুরাতন বাংলাদেশী পাসপোর্ট প্রয়োজন, তা মেয়াদ উত্তীর্ণ হলেও চলবে। ১৮ বছরের কম বয়সের ছেলেমেয়েদের (মাইনর) যাদের বাংলাদেশী পাসপোর্ট নাই তাদের জন্য মা বাবার পাসপোর্ট রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে অর্থাৎ মা-বাবার পাসপোর্ট লাগবে।
কমিউনিটির পক্ষ থেকে আরও বলা হয়, ১৮ এর উর্ধ্বে যাদের বাংলাদেশী পাসপোর্ট নাই তাদের কানাডিয়ান নাগরিক হিসাবে ভিসা নিতে হবে।
নাগরিক ফোরাম এর পক্ষ থেকে এনআইডির ব্যবস্থা করা এর তার মাধ্যমে নোভিসার ব্যবস্থা করার কথা বলা হয়। অচিরেই হাইকমিশন অটোয়ার মত সহজ পদ্ধতি বলবৎ করার দাবী জানানো হয়।
বাংলাদেশী
কানাডিয়ান নাগরিক অধিকার ফোরাম এর পক্ষ থেকে
সেখানে উপস্থিত ছিলেন, ফায়েজুল করিম, সাবেক ভিপি বাকসু, ইঞ্জি.
নওশের আলি, সাংবাদিক মাহবুব
চৌধুরী রনি ও সমাজসেবক
ইমরুল ইসলাম, সাংবাদিক আরিফ হোসেন।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কমà... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট à¦... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনাà... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্টà¦... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্যà... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনà... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযুà... বিস্তারিত