বাংলা নববর্ষের প্রথম দিনে কলকাতার বাঙালিদের পাতে পদ্মার ইলিশ

bcv24 ডেস্ক    ১২:৩৬ এএম, ২০২২-০৪-১৫    77


বাংলা নববর্ষের প্রথম দিনে কলকাতার বাঙালিদের পাতে পদ্মার ইলিশ

বাংলাদেশে আজ ১৪২৯ বঙ্গাব্দ শুরু হলেও পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ কাল শুক্রবার। বাংলা নববর্ষকে ঘিরে ভোজনপ্রিয় বাঙালিদের কাছে নববর্ষের প্রথম দিনে ইলিশ খাওয়া দীর্ঘদিনের ঐতিহ্য। বছরের প্রথম সকালে পান্তার সঙ্গে ইলিশ খাওয়ার একটি সনাতনী প্রথাও চলে আসছে বাঙালিদের ঘরে ঘরে। একই সঙ্গে থাকে বাঙালিদের প্রিয় খাবার মুড়ি-চিড়া-খই-দই-ক্ষীরসহ নানা মিষ্টান্ন। কিন্তু কলকাতায় এবার নতুন বছরে বাকি সবকিছুই পাওয়া গেলেও ইলিশের ‘আকাল’ চলছে।


তবুও অনেক বাঙালি নববর্ষের প্রথম প্রহরে পান্তা ইলিশ খেয়ে রসনা তৃপ্তি করেন। আর বাঙালিদের ইলিশের এই চাহিদা জানেন বলেই এ বছর ইলিশের মৌসুমে পয়লা বৈশাখের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের ইলিশ ব্যবসায়ীরা বাংলাদেশের পদ্মার ইলিশ হিমাগারে সংগ্রহ করে রেখেছেন। শুধু বৈশাখই নয়, এই বাঙালিদের পদ্মার ইলিশের চাহিদা থাকে জামাই ষষ্ঠী, দুর্গাপূজা, বিজয়া দশমী ও সরস্বতীপূজাতেও। ওই সময় আকর্ষণের কেন্দ্রে থাকা পদ্মার ইলিশের চাহিদাও ওঠে তুঙ্গে।


তবে পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে পদ্মার ইলিশের যেমন চাহিদা রয়েছে, তেমনি চাহিদা রয়েছে পান্তাভাত ও শুঁটকিরও। তবে এখনো কলকাতার মানুষের কাছে পান্তার সঙ্গে ইলিশের দিকেই পাল্লা ভারী। তবে দুষ্প্রাপ্য হয়ে ওঠা অনেকেই নতুন বছরের প্রথম দিনে পান্তার সঙ্গে ইলিশ খাওয়ার রেওয়াজ ছেড়ে দিয়েছেন। ফলে এবার নতুন বছরের প্রথম দিন পান্তার সঙ্গে ইলিশের স্বাদবঞ্চিত হবেন অনেকে। কারণ, বাজারে কিছু ইলিশ মিললেও সেটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে।


গত বছর বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে। পয়লা বৈশাখে ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে তখন ইলিশ হিমাগারে সংরক্ষণ করেছিলেন সেখানকার ইলিশ ব্যবসায়ীরা। এখনো ৫০ টন পদ্মার ইলিশ হিমাগারে সংরক্ষণ করে রাখা আছে। এর সঙ্গে রয়েছে মিয়ানমারের ইরাবতী নদীর ২০০ টন ইলিশও। আজ বৃহস্পতিবার কলকাতার মাছ ব্যবসায়ী এসব ইলিশ বিক্রি শুরু করেছেন, যাতে কাল শুক্রবার ইলিশপ্রিয় বাঙালিরা তাদের প্রিয় ইলিশ পাতে তুলতে পারেন। 


কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস আজ সকালে প্রথম আলোকে বলেন, প্রতিবছরের পয়লা বৈশাখে ইলিশের ব্যাপক চাহিদা থাকে। তাই বাংলাদেশ ও মিয়ানমার মিলিয়ে ২৫০ টন ইলিশ সংগ্রহ করে রেখেছেন ব্যবসায়ীরা। সেই ইলিশই আজ বাজারে খুচরা ব্যবসায়ীদের কাছে ছাড়া হয়।


তিনি বলেন, মিয়ানমারের ইরাবতীর চেয়ে বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ অনেক ভালো। তাই পদ্মার ইলিশের চাহিদা বেশি। তবে এবার বছরের প্রথম দিনে মাঝারি আকারের ইলিশ মিলবে। দামও থাকবে নাগালের মধ্যে। কিন্তু বড় ইলিশের দাম হবে আকাশছোঁয়া। তবুও নিমেষেই পদ্মার ইলিশ শেষ হবে ধারণা তাঁর।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত