শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
পাবনায় জেলা সদরের নলদহ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকবিরোধী অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তারের পর বিকেলে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হক ওরফে টুটুল খান (৪৫), তাঁর সহযোগী স্বপন কর্মকার (৩৯), দিলীপ কর্মকার (৪৪), আবদুস সাত্তার (৫৯) ও রইছ উদ্দিন (৫২)। তাঁদের কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, ৬টি মুঠোফোন, ৮টি মুঠোফোনের সিমকার্ড ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব রবিউল হক বলেন, মাদকসহ গ্রেপ্তার কোনো ব্যক্তির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার কিশোর কুমার রায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা নিজ হেফাজতে মাদক রেখে নিজ এলাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত