শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
চাকরি দেওয়ার কথা বলে রাজধানীতে এক যুবককে অপহরণের পর শরীরের অঙ্গ বিক্রি করার হুমকি দিয়ে লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।
এ অভিযোগে বুধবার পল্টন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতারও করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ সময় উদ্ধার করা হয় অপহরণের শিকার আনোয়ারুল ইসলাম (২২) নামের ওই যুবককেও।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আরিফুল ইসলাম ওরফে মাসুম (৪৪), মো. রেফাজুল ইসলাম ওরফে লিংকন (২৭), মো. মতিয়ার রহমান (৫০) ও মো. মজিবর রহমান (৫২)।
র্যাব জানায়, ছয় লাখ টাকার বিনিময়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে আনোয়ারুলকে অপহরণ করা হয়েছে–১২ এপ্রিল এমন একটি লিখিত অভিযোগ আসে র্যাবের কাছে।
অভিযোগে বলা হয়, মতিয়ার চাকরির নিয়োগপত্র দেওয়ার কথা বলে আনোয়ারুলকে ঢাকায় নিয়ে আসেন। পরে আনোয়ারুলকে তার বাবা ফোন করলে সেটি বন্ধ পান। এরপর আনোয়ারুলের নম্বর থেকে তার বাবাকে আরিফুল ইসলাম পরিচয়ে এক ব্যক্তি ফোন করে বলেন, ছেলেকে ফেরত পেতে হলে প্রাথমিকভাবে এক লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে মেরে ফেলা ও শরীরের অঙ্গ বিক্রি করে দেওয়া হবে।
গ্রেফতারের পর চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, চক্রের চারজন পূর্বপরিচিত এবং তারা পরস্পর যোগসাজশে বেকার যুবকদের টার্গেট করে সখ্য তৈরি করেন। একপর্যায়ে টাকার বিনিময়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে অপহরণ করেন। পরে অমানবিক নির্যাতন ও মুক্তিপণ দাবি করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত