শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
গাজীপুরের শ্রীপুরে বিবিএস ক্যাবলসের মালিকানাধীন নতুন কারখানা ইন্ডিগো মারবেল এন্ড গ্র্যানাইটের ক্রেনের পায়া নামাতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নাসির উদ্দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের সেকান্দর আলী আকন্দের ছেলে। তিনি নির্মাণাধীন কারখানায় শ্রমিকের কাজ করতেন।
কারখানার শ্রমিক মো. শাহজাহান মিয়া জানান, কারখানায় সবাই কাজ করছিল, হঠাৎ করে একটি ক্রেনের পায়া ধরে টান দেওয়া মাত্র সেটি তার মাথায় পড়ে। এরপর গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করি। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কায়সার বলেন, নাসির উদ্দিন নামে এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। মাথা দ্বিখণ্ডিত হয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ইন্ডিগো মারবেল এন্ড গ্র্যানাইট কারখানার দায়িত্বে থাকা মো. মহসিন আলী বলেন, নিহত ব্যক্তি কারখানার নিয়মিত শ্রমিক। কাজ করতে গিয়ে অসাবধানতার জন্য সে দুর্ঘটনায় মারা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত