শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জমি জালিয়াতির মাধ্যমে নিজের নামে দলিল করে নিয়েছিলেন গোলাম ফারুক। পরে সেই জমি ব্যাংকে বন্ধক রেখে তিনি ১৫ কোটি টাকা ঋণ নেন। ঋণ পরিশোধ না করায় জমি নিলামে বিক্রি করতে গিয়ে ব্যাংক দেখে তা সরকারি সম্পত্তি। এ পর্যায়ে ভুল সংশোধনের নামে তিনি নথিতে আরেকজনের জমির দাগ নম্বর উল্লেখ করেন। পরে ব্যাংক সেই জমিতে নোটিশ টাঙাতে গেলে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। অভিনব এমন প্রতারণায় জড়িত ফারুক ও তার সহযোগী ফিরোজ আল মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ ব্যাপারে জানাতে আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি মেরুল বাড্ডা এলাকায় জাল দলিল সংক্রান্ত বিরোধের কারণে একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটে। সেখানে ভুক্তভোগীকে জোর করে উৎখাতের উদ্দেশ্যে ফারুক ও মামুনসহ অন্যরা ২৬ মার্চ ও ৬ এপ্রিল হামলা চালায়। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা হয়। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে র্যাব-১ এর অভিযানে রাজধানীর উত্তরা থেকে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গোলাম ফারুক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কের জমি কেনা-বেচা করে প্রতারণামূলকভাবে ব্যাংকে বন্ধক দিয়ে টাকা আত্মসাতের বিষয়ে স্বীকারোক্তি দেয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, ২০২১ সালের এপ্রিলে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে মহাসড়কের জমি ব্যক্তি নামে নিবন্ধন, বিক্রি, ব্যাংকে বন্ধক ও ব্যাংক কর্তৃক নিলামে বিক্রি চেষ্টার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এ ঘটনায় ভূমি মন্ত্রণালয় তদন্ত পর্ষদ গঠন করে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, একটি প্রতারক চক্র মহাসড়ক শ্রেণিভুক্ত সরকারি জমি কয়েকটি সরকারি অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে ব্যক্তি মালিকানায় নিবন্ধন করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। যদিও এসব জমি সড়ক ও জনপদ অধিদপ্তর এল.এ কেস ১৩-১৯৪৮/৪৯ সালের মূলে ও পুনরায় ৬৬-১৯৫৭/৫৮ সালের মূলে অধিগ্রহণ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, ফারুক ২০০০ সাল থেকে গাড়ি আমদানিকারক হিসেবে ব্যবসা শুরু করেন। একটি বেসরকারি ব্যাংকে কোনো বন্ধকি সম্পত্তি ছাড়াই এলসি আবেদন করে গাড়ি আমদানি শুরু করে। বিদেশি ব্যাংকের টাকা পরিশোধের বাধ্যবাধকতা থাকায় বেসরকারি ব্যাংকটি আমদানি করা গাড়ি বিক্রি করে ব্যাংকের অর্থ পরিশোধ করার শর্তে তাকে ৭ কোটি টাকা ডিমান্ড লোন দেয়। কিন্তু ব্যাংকের ঋণ পরিশোধ না করায় তাকে সম্পত্তি বন্ধক দেওয়ার জন্য চাপ দিলে সে নতুন পরিকল্পনা করে। সেই অনুযায়ী ১৯৪৮ সালে সরকারিভাবে অধিগ্রহণ হওয়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর অংশের জমির আগের মালিকের ছেলেকে খুঁজে বের করেন। জালিয়াতির সাহায্যে তিনি ২০০৬ সালে মিথ্যা তথ্য দিয়ে তৈরি করেন একটি ভুয়া দলিল। পরে ২০১০ সালে তৎকালীন মালিকের ছেলের কাছ থেকে নিজের স্ত্রীর নামে নামমাত্র দামে জমি কিনে নেন ফারুক। একই বছরে তার স্ত্রীর থেকে ওই জমি নিজের নামে দলিল করে নেন। ওই জমি বেসরকারি ব্যাংকে বন্ধক দিয়ে তিনি ব্যাংক থেকে আরও ১৫ কোটি টাকা ঋণ নেন। ঋণ পরিশোধ না করায় ২০১৩ সালে ব্যাংক বন্ধকি জমি নিলামে বিক্রির নোটিশ জারি করে। তখন ব্যাংক কর্মকর্তারা সরেজমিনে গিয়ে দেখতে পান, জমিটি আসলে সরকারি সম্পত্তি। পরে তিনি আবারও অসৎ উপায় অবলম্বন করে একটি ভ্রম সংশোধন দলিল করে আগের বন্ধক দেওয়া জমির দাগ নম্বর পরিবর্তন করে বাড্ডা থানার বর্ণিত মামলার বাদীর জমির দাগ নম্বর উল্লেখ করেন। ব্যাংক এবার সেই জমিতে বন্ধকি সম্পত্তির সাইনবোর্ড স্থাপন করতে গেলে প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে।
গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে জমি সংক্রান্ত, প্রতারণা, হত্যাচেষ্টা, এনআই অ্যাক্ট, জালিয়াতি ইত্যাদি অপরাধে রাজউকের একটি, বেসরকারি ব্যাংকের চারটি ও ভুক্তভোগী ব্যক্তি বাদী হয়ে করা তিনটিসহ মোট আটটি মামলা রয়েছে। ফিরোজ আল মামুন তার সকল অপকর্মের অন্যতম সহযোগী। সে উত্তরা এলাকায় বিভিন্ন অপরাধ বিস্তারে কিশোর গ্যাং-এর পৃষ্ঠপোষকতা করে বলে অভিযোগ রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত