শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪২ এএম
বিস্ফোরণে কৃষ্ণসাগরে ডুবে যাওয়া রুশ যুদ্ধজাহাজের প্রথম ক্যাপ্টেন অন্তন কুপরিন নিহত হয়েছেন।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অন্তন গেরাশেঙ্কো এমন দাবি করেছেন।-খবর গার্ডিয়ানের
এর আগে কৃষ্ণসাগরে রাশিয়ার রণতরী মস্কভা ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আরটি বলছে, গোলাবারুদের বিস্ফোরণে জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরপর সাগরের ঝড়ো হাওয়ার মধ্যে বন্দরে টেনে তুলতে গেলে সেটি ডুবে যায়।
ইউক্রেনের কর্মকর্তারা বলেন, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে তারা নৌযানটিতে হামলা চালিয়েছেন। যদিও তাদের এই দাবি এখনো নিশ্চিত করেনি পেন্টাগন। বৃহস্পতিবার মিসাইল ক্রুজারটির ওপর দিয়ে একটি মার্কিন ড্রোনকে চক্কর দিতে দেখা যায়। ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেবাস্তোপোলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল ওই ড্রোন।
মস্কভায় যখন বিস্ফোরণ ঘটে, তখন সেটি ওডিসা থেকে নব্বই কিলোমিটার দূরে ছিল। বিস্ফোরণের পর রণতরী থেকে ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মেরামতের জন্য জাহাজটি তীরে তোলার সময় সেটি ডুবে যায়।
গত মাসে রাশিয়ার টহল জাহাজ ভ্যাসিলি বিকভকে ডুবিয়ে দেওয়ার দাবি করে ইউক্রেন। যদিও কয়েকদিন পরে সিভাস্তোপুলে সেটিকে অক্ষত অবস্থায় দেখা গেছে।
১৯৮৩ সালে সালভা নাম নিয়ে জাহাজটি সাগরে ভাসতে শুরু করে। ১৬টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও টর্পেডোসহ ভারী বন্দুক দিয়ে জাহাজটি সাজানো।
২০১৪ সালে সই হওয়া মিনস্ক চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনবাসে দোনেৎসক ও লুহানস্ক নামের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের বিচ্ছিন্নবাদী দুই অঞ্চলকে বিশেষ মর্যাদা দিতে ফরাসি ও জার্মানির মধ্যস্থতায় মিনস্ক চুক্তি সই হয়েছিল।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত