আবারো বিজ্ঞাপনে শাকিব খান

bcv24 ডেস্ক    ১০:২০ পিএম, ২০১৯-০৪-২৭    602


আবারো বিজ্ঞাপনে শাকিব খান

শুধু চলচ্চিত্র নয়, বিজ্ঞাপনের পাশাপাশি মঞ্চও দাপিয়ে বেড়াচ্ছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি ওরস্যালাইনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন এ নায়ক। এটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। এই বিজ্ঞাপনে পৌরাণিক একটি চরিত্রে শাকিব খানকে দেখা যাবে। এতে তাকে দেখে মনে হবে, অনেক শক্তিশালী একজন, অনেকটা হারকিউলিসের মতো। 

দুই যুগের অভিনয় জীবনে শাকিব খান কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এগুলো হলো- বাংলালিংক, পাওয়ার ড্রিংকস আর এশিয়ান ডুপেস্নক্স টাউনের বিজ্ঞাপনচিত্র। নতুন বিজ্ঞাপন চিত্রে কাজ নিয়ে শাকিব খান বলেন, 'দেশ ও সমাজের জন্য জনসচেতনতামূলক কাজ করা জরুরি। আর শোবিজ তারকাদের প্রতি যেহেতু সাধারণ মানুষের কৌতূহল বেশি, তাই তারকারা যদি এমন কাজে অংশ নেয় তাহলে এর লক্ষ্য মানে সামাজিক বার্তা সহজে মানুষের কাছে পৌঁছে যায়। বিভিন্ন দেশের নামি শোবিজ ব্যক্তিত্বরা বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন। সুতরাং আমাদের ওপরও এই দায়িত্ব বর্তায়।' শাকিব খান জানান মানসম্মত বিজ্ঞাপন হলে চলচ্চিত্রের পাশাপাশি তাতেও কাজ করবেন তিনি। 

এদিকে, শাকিব খান সম্প্রতি মঞ্চ অনুষ্ঠানে পারফর্ম করে দর্শক মাতিয়ে তুলেছেন। গত বুধবার বগুড়ায় স্টেজ শো করেছেন শাকিব খান। সঙ্গে ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। বগুড়ার একটি হোটেলে স্ক্যান সিমেন্টের আয়োজনে জমকালো অনুষ্ঠানে শাকিব-মীম অভিনীত সিনেমার গানে পারফর্ম করেন এ জুটি। এর আগে ৭ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে এই দুই তারকা দর্শকদের মন মাতান। রাত ৮টা ৩০ মিনিটে শাকিব খান রোমাঞ্চ সৃষ্টি করে মঞ্চে আবির্ভূত হন। এরপর তার জনপ্রিয় গানে পারফর্ম করেন। 

শাকিব যখন মঞ্চে ওঠেন উপস্থিত হাজারও দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। তারপর শাকিবের সঙ্গে মঞ্চে যোগ দেন বিদ্যা সিনহা সাহা মিম। তারা একে একে 'নম্বর ওয়ান শাকিব খান', 'হেইলা দুইলা নাচ', 'সম্রাট', 'কি জাদু করিলা' ও 'দেবো ষোল আনা' গানে একসঙ্গে পারফর্ম করেন। তানজিলের জমকালো পারফরমেন্সের কোরিওগ্রাফিতে দুটি অনুষ্ঠানেই মঞ্চ মাতান শাকিব-মীম। 

শাকিব খান বলেন, 'বাংলাদেশের সফল কোরিওগ্রাফার তানজিলের কাজ এবং শ্রমের জন্যই আমি সুন্দর নাচের পারফরমেন্স দেখাতে পেরেছি। আমি অভিভূত!' 

এর আগেও গত ১৩ ফেব্রম্নয়ারিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে মঞ্চ মাত করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া। রাত নয়টার দিকে শাকিব খান পুরোপুরি 'ডন'রূপে মঞ্চে আসেন। এরপর সম্রাট গানে পারফর্ম করেন। তারপর শাকিবের সঙ্গে মঞ্চে যোগ দেন নুসরাত ফারিয়া। তারা একে একে চারটি গানে একসঙ্গে পারফর্ম করেন। 

অন্যদিকে শাকিব খান অভিনীত 'পাসওয়ার্ড' ও 'নোলক' নামের ছবি দুটি আসছে রোজার ঈদে মুক্তির তালিকায় রয়েছে। গেল পহেলা বৈশাখে 'শাহেনশাহ' ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হয়নি। শাকিব খান অভিনীত এ ছবিটিও ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানান ছবির প্রযোজক সেলিম খান। বরাবরের মতো এবারও ঈদে এগিয়ে থাকছে শাকিব খানের ছবি। 

শাকিব খান এখন শুধু স্থানীয় ছবি নয়, কলকাতার ছবিরও ক্রেজে পরিণত হয়েছেন। শিকারি, নবাব, ভাইজান এলো রে, চালবাজ ছবিগুলোতে অভিনয় করে ওপার বাংলায় প্রশংসিত হয়েছেন শাকিব খান।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত