শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১১ এএম
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিনটি রোবট মৌমাছি পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
মঙ্গলবার সংস্থাটির এক ব্লগ পোস্টে বলা হয়, নভোচারীদের গবেষণায় সহায়তা করার পাশাপাশি, রক্ষণাবেক্ষণ এবং মজুদ পর্যবেক্ষণের কাজ করবে অ্যাস্ট্রোবি নামের এই রোবট।
প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ-তে নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে তৈরি করা হয়েছে আস্ট্রোবি। চলাচলার জন্য পাখা ব্যবহার করে রোবটটি এবং যেকোনো অক্ষ বরাবর ঘুরতে পারে।
কাজ করার জন্য একটি রোবোটিক বাহু রয়েছে অ্যাস্ট্রোবি’র। ন্যাভিগেশনের জন্য ক্যামেরা এবং অন্যান্য সেন্সর ব্যবহার করা হয়েছে এতে।
ব্যাটারিচালিত এই উডুক্কু রোবটগুলোর চার্জ ফুরালো তা স্বয়ংক্রিয়ভাবে একটি পাওয়া স্টেশন থেকে চার্জ নেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নাসা’র পক্ষ থেকে বলা হয়, গবেষকদেরকে পরীক্ষায় সহায়তা, প্রযুক্তি পরীক্ষা এবং মহাকাশে মানুষ সঙ্গে রোবটের যোগযোগ পরীক্ষায়ও কাজে লাগবে অ্যাস্ট্রোবি।
এই পরীক্ষার ফলাফল থেকে চাঁদ এবং অন্যান্য গ্রহে অনুসন্ধান কাজ চালাতে মানুষ আরও প্রস্তুত হতে পারবে বলে জানানো হয়েছে।
চলতি মাসেই তিনটির মধ্যে দুইটি অ্যাস্ট্রোবি মহাকাশ কেন্দ্রে পাঠানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত
চারদিকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়জয়কার। বদলের হাওয়া লেগেছে প্রায় সব টেক জায়ান্টের ... বিস্তারিত
সামাজিকভাবে একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করতে হোয়াটসঅ্যাপ ২০২২ সালের নভেম্বরে চালু করে ক... বিস্তারিত
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সএআই এর তৈরি বট গ্রকও ব্যবহার করতে পারবেন এক্সের প্রিমিয়... বিস্তারিত
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন নিয়ে ‘খোঁচা’ দিয়েছে আরেক অ্যাপ ভাইভার। সামাজিক যোগাযো... বিস্তারিত
বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের অতি জনপ্রিয় মোবাইল গেম নির্মাতা মিনিক্লিপের সার্ভার। ৮ বল পুল ও আগারিও এই... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত