রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৫৮ এএম
ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অসংখ্য দেশে বহুবার উড়ে গিয়ে গান শুনিয়েছেন বাংলার নগর বাউল জেমস। অথচ কাছের দেশ মালয়েশিয়া গিয়ে আজও গাওয়া হয়নি তার! এমনটা ভাবা যায়?
তবে এবার সেই অবিশ্বাস্য ঘটনার ইতি ঘটছে। মহান মে দিবসে (১ মে) মালয়েশিয়া হাজির হচ্ছেন জেমস ও তার দল। সেখানে প্রবাসী শ্রমিকদের জন্য প্রথম মঞ্চে উঠবেন তিনি।
এখন চলছে ঢাকা থেকে উড়াল দেওয়ার জোর প্রস্তুতি।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের দেশের অসংখ্য শ্রমিক ভাইয়েরা আছেন। বিশেষ এই দিনটিতে তাদের সঙ্গে আনন্দসময় কাটাবো আমরা। এটা অন্যরকম একটা ভালোলাগার বিষয়। আমাদের নগর বাউল টিমের ভিসা ও টিকিট প্রসেসিং চলছে। আশা করছি ৩০ এপ্রিল সে দেশে পৌঁছে যাবো।’
এদিকে মালয়েশিয়ায় এতকাল কেন যাওয়া হয়নি? এমন প্রশ্নের জবাবে রবিন বলেন, ‘না যাওয়ার পেছনে বড়সড় কোনও কারণ নেই। বহুবার যাওয়ার কথা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে আর হয়ে ওঠেনি। জেমস ভাই বরাবরই ঝামেলা এড়িয়ে চলা মানুষ। আয়োজক কিংবা ভিসা জটিলতার সম্ভাবনা তৈরি হলে তিনি সেদিকে পা বাড়ান না। তবে এবার আমরা যাবো নিশ্চয়ই।’
মে দিবস উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ এই কনসার্টের আয়োজন করছে মিস্টার প্রোডাকশন। আর কনসার্টটি হবে ১ মে বিকাল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত, কুয়ালালামপুরের ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের এইচএক্সসি গ্র্যান্ড বলরুমে।
অনুষ্ঠানে অংশ নেবেন এই শিল্পীরাওমিস্টার প্রোডাকশনের অন্যতম কর্ণধার মাইদুল রাকিব বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা এই শো আয়োজন করছি। ভাবতে ভালো লাগছে, জেমস ভাই প্রথম মালয়েশিয়ায় গান শোনাবেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা। এখানে আরও অংশ নেবেন সিনেমা ও গানের বেশ ক’জন শিল্পী। তাদের মধ্যে নীরব, পিয়া বিপাশা, এমএইচ রিজভী, সামিয়া জামান, মম, সানজানা মিতু ও আবু হেনা রনি অন্যতম।’
অনুষ্ঠানের আয়োজকদের আরেকজন মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ায় জেমসের প্রথম আগমনকে ঘিরে এখানকার প্রবাসী বাংলাদেশীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা সবাই তার অপেক্ষায় আছি।’
বিশেষ এই কনসার্টের টিকিট মূল্য আসন ভেদে নির্ধারণ হয়েছে ১০০ ও ২০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত