মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

bcv24 ডেস্ক    ১২:৩৪ এএম, ২০২২-০৪-১৮    103

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। তথ্য যাচাই না করেই প্রতিবেদন দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি জানান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাশিত না।

বিশ্বের ১৯৪টি দেশের ২০২১ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের বিষয়ে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ তোলে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার (১৭ এপ্রিল) এক ব্রিফিংয়ে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মার্কিন প্রতিবেদন বাংলাদেশের বাস্তবতা থেকে যোজন যোজন দূরে। এটি তৈরিতে দুর্বল সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে বলেও দাবি তার।

মো. শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে বাস্তবতা থেকে যোজন যোজন পথ দূরের বিষয়বস্তুগুলো আছে যেগুলো আমরা বাইরে থেকে বাদ দিচ্ছি। যেগুলো বাংলাদেশ কখনই এন্টারটেইন করতে পারবে না। বিশেষ করে সমকামীদের অধিকার বিষয়গুলো যেটা বলা হয়েছে। যে কোয়ালিটি অব রিসার্চ ব্যবহার করা হয়েছে এটার মধ্যে একটা বড় ধরনের সমস্যা আছে। যেসব সোর্স থেকে ইনফরমেশন নেওয়া হয়েছে সেগুলো দুর্বল। এটা একটি পরিষ্কার পলিটিক্যাল এজেন্ডা।

প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রয়োজন ছিল বলে মনে করেন প্রতিমন্ত্রী। উল্লেখ করা তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যাচাই করে মার্কিন রাষ্ট্রদূতকে এ বিষয়ে তলব করা হবে। 

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম তারা প্রথমে ব্যাপারটা আমাদের সঙ্গে শেয়ার করবে। এটা একটা নিয়মের মধ্যেও পড়ে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটার প্রতিটি বিষয় নিয়ে আমরা মার্কিন যুক্তরাষ্টের সঙ্গে কথা বলব।

 বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সরকার অন্য কারও হস্তক্ষেপ প্রত্যাশা করে না বলে জানান শাহরিয়ার আলম।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত