জল্পনা তুঙ্গে, এক সিনেমায় তিন খান!

bcv24 ডেস্ক    ১০:২৪ পিএম, ২০১৯-০৪-২৭    556


জল্পনা তুঙ্গে, এক সিনেমায় তিন খান!

বলিউডের তিন খান শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সাম্প্রতিক সাক্ষাৎ ভক্তকুলে নতুন আশা জাগিয়েছে। শাহরুখের বাসভবন মান্নাতে তাঁরা এক হয়েছিলেন। আর তিন মহাতারকার মিলনে ভক্তকুলে বিশ্বাস, নতুন কোনো বড় প্রকল্পে যুগলবন্দি হতে চলেছেন তাঁরা। সত্যিই কি তিন খান এক সিনেমায় কাজ করতে চলেছেন?

বিনোদন সংবাদমাধ্যম ফিল্মফেয়ার প্রতিবেদনে জানিয়েছে, মান্নাতে তিন খান মিলিত হয়েছেন এবং কয়েক ঘণ্টা একান্তে সময় কাটিয়েছেন। প্রতিবেদন জানাচ্ছে, তাঁরা ‘কয়েক ঘণ্টা আলাপ করেছেন এবং ভালো ভালো খাবার ও পানীয় সহযোগে গালা সময় কাটিয়েছেন।’

এদিকে, মুম্বাই মিরর প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ খান, সালমান খান ও আমির খান নিজেদের ক্যারিয়ার নিয়ে আলাপ করেছেন। ঘণ্টাব্যাপী আলাপ করেছেন তাঁরা এবং রাত ৮টার দিকে সাক্ষাৎ শেষ হয়েছে।ভক্তরা ধরেই নিয়েছেন, নতুন প্রকল্পে যুক্ত হতে চলেছেন তিন খান। বলিউডজুড়ে জল্পনা তুঙ্গে, শাহরুখ খান, সালমান খান ও আমির খান হাতে হাত মিলিয়েছেন এবং বড়সড় কোনো সুখবর আসছে।

সালমান খান এখন তাঁর অভিনীত ‘ভারত’ সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। চলছে প্রচারণা। স¤প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেইলার।

চলতি বছরের ঈদে মুক্তি পাবে ‘ভারত’। এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে এ মহাতারকার। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। ভারত-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভ‚মিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের। ৫ জুন মুক্তি পাবে এ ছবি।

এ ছাড়া কোরিওগ্রাফার, পরিচালক প্রভু দেবার সঙ্গে ‘দাবাং থ্রি’ ছবির শুটিং করছেন। স¤প্রতি মধ্যপ্রদেশে শুটিং করেছেন সালমান। এতে তাঁর নায়িকা সোনাক্ষি সিনহা। সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমাতেও কাজ করবেন সালমান, এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী আলিয়া ভাট।

অন্যদিকে, আমির খান এখন ‘লাল সিং চাড্ডা’ ছবি নিয়ে ব্যস্ত, যেটি ‘ফরেস্ট গাম্প’-এর আনুষ্ঠানিক রিমেক। আর শাহরুখ খানকে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা গেছে।

২০১৮ সালটি সালমান, আমির ও শাহরুখের ভালো কাটেনি। তাঁদের ‘রেস থ্রি’, ‘থাগস অব হিন্দোস্তান’ ও ‘জিরো’ বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। চিত্রসমালোচকদেরও তোপের মুখে পড়ে তাঁদের ছবি। সূত্র : ইন্ডিয়া টিভি, ইন্ডিয়া টুডে


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত