কদমতলীতে কলেজছাত্র হত্যা: গ্রেপ্তার ২, রহস্য ‘উদঘাটন’

bcv24 ডেস্ক    ১২:৫০ এএম, ২০২২-০৪-১৮    96

কদমতলীতে কলেজছাত্র হত্যা: গ্রেপ্তার ২, রহস্য ‘উদঘাটন’

রাজধানী ঢাকার কদমতলী এলাকায় ফ্রিফায়ার গেম খেলাকে কেন্দ্র করে কলেজছাত্র রাকিবুল ইসলাম (১৯) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করার কথাও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ।  

গ্রেপ্তার দুজন হলেন মো. রবিন ও তাঁর ছোট ভাই রাসেল। তাঁরা কদমতলীর মিনাবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রাকিবুল শহীদ সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, গত শুক্রবার সকালে কদমতলী থানার মিনাবাগ ২ নম্বর গলির ময়লার ভাগাড়ে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ পাওয়া যায়। কদমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করে নিহতের আত্মীয়-স্বজনদের জানায়। আত্মীয়-স্বজন এসে লাশ শনাক্ত করে। পরে নিহতের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে কদমতলী থানায় হত্যা মামলা করা হয়।

সজীব দে বলেন, মামলাটি তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে মামলার মূল অভিযুক্ত রবিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে ওই দিনই কদমতলী থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, অভিযুক্ত রবিন ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। রবিন ও রাকিবুল মোবাইল ফোনে ফ্রিফায়ার গেমে আসক্ত ছিলেন। রবিনের স্মার্ট ফোন না থাকায় তাঁর আইডি রাকিবুলকে আট হাজার টাকায় বিক্রি করে দিতে বলেন। কিন্তু রাকিবুল আইডিটি বিক্রি না করে সেটি ব্যবহার করে নিজেই খেলতে থাকেন। গত বৃহস্পতিবার বিকেলে রাকিবুল মিনাবাগে রবিনদের ভাড়া বাসায় রবিনের সঙ্গে দেখা করতে যান। রবিন দেখতে পান তাঁর আইডিটি ব্যবহার করে গেম খেলছেন রাকিবুল। পরে রবিন উত্তেজিত হয়ে রাকিবুলকে ড্রয়ার থেকে ইন্টারনেটের তার বের করে পেছন থেকে আচমকা গলায় পেঁচিয়ে টান দেন। এতে রাকিবুল খাটের ওপর ঢলে পড়েন। পরে রবিন রাকিবুলের পিঠে বসে তার গলায় পেঁচিয়ে আরো জোরে টান দিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করার পর মৃতদেহ ওয়ারডোবে লুকিয়ে রাখেন। রাতে রবিন ঘটনাটি জানান তাঁর ভাই রাসেলকে। পরে তাঁরা রাকিবুলের লাশ ওয়ারড্রব থেকে বের করে বাসার ছাদে নিয়ে যান। সেখান থেকে পাশের বাড়ির টিনের চালের ওপর দিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দেন।

রবিন-রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত