৫০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন কবরী

bcv24 ডেস্ক    ১০:২৫ পিএম, ২০১৯-০৪-২৭    621


৫০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন কবরী

এই তুমি সেই তুমি’ শিরোনামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য জমা দিয়ে ২০১৮-২০১৯ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন নন্দিত অভিনেত্রী সারাহ বেগম কবরী।

পরিচালনার পাশাপাশি এই চলচ্চিত্রের গল্প, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন তিনি। সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তথ্যমন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। চলতি অর্থবছরে সাধারণ শাখায় তাঁর চলচ্চিত্রটি ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে।

গত বৃহস্পতিবার তথ্যমন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  ২০১৮-২০১৯ অর্থবছরে একটি শিশুতোষ চলচ্চিত্র, দুইটি প্রামাণ্যচিত্র ও সাধারণ শাখায় পাঁচটি চলচ্চিত্রকে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিশুতোষ শাখায় অনুদান পেয়েছে পরিচালক আবু রায়হান মো. জুয়েলের ‘নসু ডাকাত কুপোকাত’। প্রামাণ্যচিত্র শাখায় অনুদান পেয়েছে হুমায়রা বিলকিসের ‘বিলকিস এবং বিলকিস’, পূরবী মতিনের ‘খেলাঘর’।

সাধারণ শাখায় কবরীর ‘এই তুমি সেই তুমি’ ছাড়াও অনুদান পেয়েছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, আকরাম খানের ‘বিধবাদের কথা’, কাজী মাসুদের প্রযোজনা ও হোসনে মোবারক রুমির ‘অন্ত্যেষ্টিক্রিয়া’, লাকী ইনামের প্রযোজনায়, হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’।

‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রটি নির্মাণ করার ঘোষণা কবরী দিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তবে আর্থিক সংকটের কারণে এটির নির্মাণ শুরু করতে পারেননি তিনি। বছর দশেক আগে সরকারি অনুদানের জন্য ছবির চিত্রনাট্য জমা দিয়েছিলেন তিনি। নিয়ম মেনে অনুদান কমিটিতে জমা দেওয়ার পর অনুদান না পাওয়ায় গণমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছিলেন আজীবন সম্মাননা পাওয়া এই অভিনেত্রী। তখন অনুদান কমিটি থেকে পদত্যাগও করেছিলেন তৎকালীন সংসদ সদস্য কবরী।

কবরী জানান, শিগগির চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু করবেন তিনি। ছবিতে তিনি নিজেও অভিনয় করবেন। এ ছাড়া এতে  নায়ক আলমগীর, আরিফিন শুভসহ কলকাতার বেশ কয়েকজন অভিনয়শিল্পী অভিনয় করার কথা রয়েছে।

সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ ছবির মাধ্যমে চট্টগ্রামের মেয়ে কবরীর চলচ্চিত্রে অভিষেক ঘটে। সুতারং এর জনপ্রিয়তার পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। সর্বশেষ গাজী মাহবুব পরিচালিত ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে অভিনয় করেন তিনি। ২০০৬ সালে  কবরী প্রথম নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘আয়না’।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত