লারা-পিটারসেনরা বিশ্বকাপে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন

bcv24 ডেস্ক    ১০:৩২ পিএম, ২০১৯-০৪-২৭    560


লারা-পিটারসেনরা বিশ্বকাপে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন

দেশের বাইরের লিগে ধারাভাষ্য দিচ্ছেন, এমনিতেই দারুণ রোমাঞ্চিত ছিলেন হাবিবুল বাশার। সেই অভিজ্ঞতা আরও উপভোগ্য হয়ে উঠছে চারপাশ থেকে বাংলাদেশ দলের স্তুতি শুনে।  ক্রিকেট জগতের মহাতারকাদের মধ্যে যাদের সঙ্গেই দেখা হচ্ছে, প্রায় সবাই বাংলাদেশ দলকে শুভ কামনা জানাচ্ছেন হাবিবুলের মাধ্যমে। শোনাচ্ছেন উজ্জ্বল সম্ভাবনার কথা।

বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে এবার আইপিএলে বাংলা ধারাভাষ্য দিতে গেছেন হাবিবুল। শুরুর কিছুদিন ধারাভাষ্য দিয়েছেন আতাহার আলি খান। বাংলাদেশের বিশ্বকাপ দল নির্বাচন শেষে সপ্তাহখানেক আগে গেছেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল।

বাংলা চ্যানেল হলেও ধারাভাষ্য দিচ্ছেন মুম্বাইয়ের স্টুডিও থেকে। সেখানে স্টার ইন্ডিয়ার একই ভবনে কাজ হচ্ছে আইপিএলের সব টিভি আয়োজনের। বিশ্লেষণমূলক ধারাভাষ্য ‘ডাগ আউট’, আরও নানা বিশ্লেষণভিত্তিক অনুষ্ঠান, সব এখানকার স্টুডিওতেই হচ্ছে। যারা কাজ করছেন, তাদের সবার দেখা-কথা হচ্ছে নিয়মিতই।

ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি সেই আড্ডা পর্বও দারুণ উপভোগ করছেন হাবিবুল, মুম্বাই থেকে জানালেন বিডিনিউজ টোয়েন্টিফোরফোর ডটকমকে।

“ধারাভাষ্যের অভিজ্ঞতা দারুণ। তবে আরও ভালো লাগছে, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। অনেকের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল, কারও কারও সঙ্গে পরিচয় হচ্ছে নতুন করে। বিশ্বকাপের হাওয়া লেগেছে সবারই। আইপিএলের মধ্যেও তাই বিশ্বকাপের কথা চলে আসছে অনেক।”

“আমার সবচেয়ে ভালো লাগছে, বাংলাদেশ দল নিয়ে ভালো কথা শুনছি সবার কাছেই। ব্রায়ান লারা, কেভিন পিটারসেন, ডিন জোন্স, স্কট স্টাইরিস, বিরেন্দর শেবাগ, ওরা সবাই নিজে থেকেই আমাকে বলছেন যে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে এবার। গোছানো দল, অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে, ওদের মতে বড় আসরে এসব অনেক বড় ব্যাপার।”

ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতাও এখনও পর্যন্ত দারুণ হাবিবুলের কাছে। মুগ্ধ তিনি আইপিএলের পেশাদারিত্বে।

“আইপিএলকে ঘিরে সত্যি বলতে মহাযজ্ঞ চলছে এখানে। তবে সব কিছুই খুব সিস্টেমেটিক। পেশাদারভাবে সব সামলায় ওরা। আমার ভালো লাগছে কাজ করতে। খেলা ভালো হচ্ছে, এখানে আইপিএল নিয়ে লোকের আগ্রহও প্রবল। যদিও বেশ খাটুনি আছে, সময় অনেক দিতে হয়। তার পরও সবকিছু মিলিয়ে পুরো আবহ উপভোগ করছি।”

খুব বেশি সময় অবশ্য কাজটি চালিয়ে যেতে পারছেন না হাবিবুল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন আয়ারল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে। দেশে একজন নির্বাচককে থাকতে হবে। সোমবারই তাই ফেরার কথা হাবিবুলের।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত