শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:৪৪ এএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ সহযোগী ও তার স্ত্রী-কন্যাকে তাদের নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। ক্রেমলিনের সাবেক কর্মকর্তা ও বেসরকারি গ্যাজপ্রমব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিস্লাব আভায়েভকে চলতি সপ্তাহে (১৬ এপ্রিল) রাজধানী মস্কোর একটি বিলাসবহুল বহুতল ভবন থেকে উদ্ধার করা হয়।
এ সময় আভায়েভের মরদেহ পাশে তার স্ত্রী ও এক কন্যার মরদেহও পাওয়া যায়। এ ঘটনা পুরো রাশিয়াকে নাড়িয়ে দিয়েছে। এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হলেও এর সঙ্গে অন্যকোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে মস্কো পুলিশ। খবর ডেইলি মেইল।
ভ্লাদিস্লাভ আভায়েভ একজন খ্যাতনামা ব্যাংকার। এক সময় রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের কর্মকর্তা ছিলেন। এরপর গ্যাজপ্রম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কয়েক বছরের দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর নেন তিনি। স্ত্রী ও দুই কন্যাসহ মস্কোর একটি বহুতল ভবনে বাস করছিলেন।
খবরে বলা হয়, এদিন তাদের গাড়িচালক আকাশচুম্বী ভবনের ১৪ তলার বাসায় গিয়ে নক করলেও কেউ দরজা খোলেনি। চালক এরপর ভ্লাদিস্লাভের ২৬ বছর বয়সী মেয়ে আনাস্তাসিয়াকে ডাকেন। দরজা খোলার পর ভ্লাদিস্লাভ ও তার স্ত্রী-কন্যাকে মেঝেয় মৃত অবস্থায় পান তারা। এরপর পুলিশ এসে ৫১ বছর বয়সী ভ্লাদিস্লাব, তার ৪৭ বছর বয়সী স্ত্রী ইয়েলেনা ও ১৩ বছর বয়সী কন্যাকে উদ্ধার করে। ভ্লাদিস্লাভের মরদেহের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।
সাবেক ক্রেমলিন কর্মকর্তার সপরিবারে মৃত্যুর খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-বিতর্ক। এটা হত্যা নাকি আত্মহত্যা, বিতর্ক মূলত সেটা নিয়েই। পুলিশ অবশ্য প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা হিসেবেই দেখছে। মনে করা হচ্ছে, পিস্তল দিয়ে ভ্লাদিস্লাব প্রথমে গুলি চালিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা করেছেন। এরপর আত্মহত্যা করেন তিনি। তবে পুরো ঘটনাটি ব্যাপক তদন্ত শুরু করেছে পুলিশ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত