শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে গুলি, বহু হতাহতের শঙ্কা

bcv24 ডেস্ক    ০২:৩০ এএম, ২০২২-০৪-২০    99


শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে গুলি, বহু হতাহতের শঙ্কা

শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রথমবারের মতো গুলি চালিয়েছে পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গুলি চালানোর ব্যাখ্যা দিয়ে পুলিশের এক মুখপাত্র বলেছেন, মঙ্গলবার (১৯ এপ্রিল) বিক্ষোভ সহিংস হয়ে উঠলে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

চরম অর্থনৈতিক সংকট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে টানা বিক্ষোভ চলছে ভারত মহাসাগরীয় দ্বীপদেশটিতে। দেশের অন্যান্য শহরের সঙ্গে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী কলম্বোও।

সরকারের পদত্যাগের দাবিতে গত কয়েকদিনের টানা আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবারও রাজপথে নামে শত শত মানুষ। ব্যানার, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে সরকারবিরোধী স্লোগান দেন তারা। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এনডিটিভি জানায়, মঙ্গলবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর পাশাপাশি ৯৫ কিলোমিটার দূরে রামবুকানা শহরেও রাস্তায় নামে মানুষ। শহরের হাইওয়ে বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। রাজধানী কলম্বো থেকে দূরে এই শহরটি অবস্থিত। মহাসড়কটি ক্যান্ডি শহরকে কলম্বোর সঙ্গে সংযুক্ত করেছে। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। 

পুলিশের এক মুখপাত্র স্বীকার করেছেন, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে এবং ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলিবর্ষণ করেছে। অর্থনৈতিক সংকটের মধ্যে সপ্তাহজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে এটিই প্রথম নিহতের ঘটনা।

এদিকে দেশজুড়ে তীব্র আন্দোলনের মধ্যেই মন্ত্রিসভায় ১৭ জনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তবে নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি তার অন্য কোনো ভাই এবং ভাতিজাকে। আগের মন্ত্রিসভায় একজন নারী সদস্য থাকলেও এবার নেই কোনো নারী উপস্থিতি।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চললেও ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। ২০১৯ সাল থেকে পরিবারের সদস্যদের শীর্ষ পদে রেখে ক্ষমতায় রয়েছেন তিনি। তবে অর্থনৈতিক সংকটের কারণে মারাত্মক চাপে পড়েছেন প্রেসিডেন্ট।

১৯৪৮ সালে স্বাধীনতার পর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুত তলানিতে নেমে যাওয়া এর একটি বড় কারণ। এ বছর কলম্বোকে প্রায় ৬৯০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে, অথচ জ্বালানি তেল, খাদ্য, কাগজের মতো নিত্যপণ্য আমদানির মতো যথেষ্ট বিদেশি মুদ্রাও সরকারের হাতে নেই।

করোনা মহামারির কারণে দেশটির অর্থনীতির অন্যতম প্রধান খাত পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হওয়ায় আইএমএফের কাছে সহায়তা চাইতে বাধ্য হয় সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় দেশটি এখন আমদানির চাহিদাও মেটাতে পারছে না। ঋণভারে জর্জরিত দেশটি নির্ধারিত সময়ে ঋণের কিস্তিও শোধ করতে পারছে না।

গত সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক ঋণ পরিশোধের প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করা হয়েছে। রিজার্ভে থাকা প্রায় ১৯৩ কোটি ডলার কেবল অপরিহার্য পণ্য আমদানিতে খরচ করা হবে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত