রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৬ এএম
ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়ে গেল ওমানের। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো নামিবিয়ার এগারো জনেরও। সেখানে নতুন ইতিহাস গড়লেন আম্পায়ার ক্লেয়ার পোলোস্যাক। পুরুষদের ওয়ানডেতে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন এই অস্ট্রেলিয়ান।
শনিবার ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু-র ফাইনালে মুখোমুখি হয়েছে নামিবিয়া ও ওমান।
এর আগে ২০১৭ সালে প্রথম নারী হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ছেলেদের ম্যাচ পরিচালনা করেছিলেন পোলোস্যাক। আন্তর্জাতিক পর্যায়ে ছেলেদের ম্যাচ পরিচালনা করতে পেরে রোমাঞ্চিত তিনি।
“প্রথম নারী হিসেবে ছেলেদের ওয়ানডে পরিচালনা করতে পেরে এবং আম্পায়ার হিসেবে যত দূর আসতে পেরেছি সেজন্য আমি রোমাঞ্চিত। নারী আম্পায়ারদের উন্নয়নে এটি সত্যিই গুরুত্বপূর্ণ। ক্রিকেটে নারীরা কেন আম্পায়ারিং করতে পারবে না, এর কোনো কারণ নেই। এটা বাধা ভেঙে দেওয়ার বিষয়, জাগরণ তৈরি করে যেন অনেক নারী এই কাজে আসতে পারে।”
এর আগে মেয়েদের ১৫টি ওডিআই পরিচালনা করেছেন ৩১ বছর বয়সী পোলোস্যাক। ২০১৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত