শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:৪৫ এএম
অভিবাসী শিশুদের সঙ্গে নির্মম ও নিষ্ঠুর ব্যবহার যুক্তরাষ্ট্রের পুরনো রীতি। এবার বন্ধু দেশ ইউক্রেন থেকে পালিয়ে আসা অভিবাসীদের সঙ্গেও একই আচরণ করছে দেশটি। মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেই অভিভাবকদের কাছ থেকে শিশুদের আলাদা করা হচ্ছে। তাদের রাখা হচ্ছে আশ্রয়শিবিরে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই জীবন বাঁচাতে দেশ ছাড়তে শুরু করে ইউক্রেনের বেসামরিক নাগরিকরা। প্রাণ হাতে নিয়ে সড়ক, রেল ও নৌপথে প্রতিদিনই সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে তারা।
বুধবার (২০ এপ্রিল) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে।
রিপোর্ট মতে, এদের বেশিরভাগই পূর্ব-ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। তবে এর মধ্যে কেউ কেউ নতুন করে বাঁচার আশায় সুদূর যুক্তরাষ্ট্রেও পাড়ি জমানোর চেষ্টা করছে। কিন্তু এসব শরণার্থীর সঙ্গে নির্মম আচরণ করছে প্রেসিডেন্ট জো বাইডেন সরকার।
মেক্সিকো সীমান্তে অভিবাসীদের নিয়ে কাজ করছে এমন স্বেচ্ছাসেবকদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অন্তত ৫০টি ঘটনা ঘটেছে যেখানে অভিভাবকদের কাছ থেকে শিশুদের কেড়ে নেওয়া হয়।
এর ব্যাখ্যা দিয়ে সীমান্ত কর্মকর্তারা বলছেন, শিশুপাচার রোধ করতে এক বা দুইদিনের জন্য অভিভাবকদের কাছ থেকে শিশুদের পৃথক করা হচ্ছে। কিন্তু অভিযোগ উঠেছে, দুই-এক দিনের কথা বলে পৃথক করা হলেও সপ্তাহের পর সপ্তাহ চলে গেলেও অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে না শিশুদের। বরং তাদের যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী রাজ্যগুলোতে নির্মিত বন্দিশিবিরগুলোতে রাখা হচ্ছে।
প্রতিবেদন মতে, এসব শিশুরা তাদের বাবা-মার সঙ্গে নয়, বরং তাদের বড় ভাই-বোন, আত্মীয়-স্বজন কিংবা পরিবারের কোনো বন্ধুর সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। কিন্তু ইউক্রেনীয় বাবা-মারা যে তাদের সন্তানদের স্বেচ্ছায় আত্মীয়-স্বজনদের হাতে তুলে দিয়েছেন তার সব ধরনের নথি-পত্র রয়েছে। এরপরও অভিবাসীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।
চলতি এপ্রিল মাসের শুরুর দিকে ইউক্রেন থেকে ১৪ বছর বয়সী ভাগনে ইভানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান ইরিনা মেরেঝকো। কিন্তু ‘স্বপ্নের দেশে’ প্রবেশ করেই পড়েন মহাবিপদে। ইভানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়।
ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে বলেছেন মেরেঝকো। তিনি বলেন, ‘তারা আমাকে বলেছিল, তাকে এক বা দুইদিনের জন্য আলাদা করা হচ্ছে। কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও ইভানকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হয়নি।’ এরপর অনেক চেষ্টা-তদবিরের পর মেরেঝকো জানতে পারেন যে, ইভানকে ক্যালিফোর্নিয়ার একটি শিশু আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
ভুক্তভোগী এই নারী জানান, ইভানের মা ইউক্রেনেই রয়েছেন। কিন্তু তিনি তার ছেলেকে নিয়ে খুবই চিন্তিত। অল্পবয়সী ছেলেকে এভাবে পাঠানোর কারণে এখন অনুতাপ করছেন তার মা। একই ঘটনা ঘটেছে মলি সুরাজস্কির সঙ্গেও। ঘনিষ্ঠ এক বন্ধুর মেয়ে ১৭ বছর বয়সী লিজা ক্রাসুলিয়াকে সঙ্গে নিয়ে আমেরিকায় ঢুকেছিলেন তিনি।
কিন্তু সীমান্ত পেরোনার সময় কিশোরী লিজাকে মলির কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এটা ৩০ মার্চের ঘটনা। লিজাকে নিউইয়র্কের একটি আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হয়। প্রায় তিন সপ্তাহ পর তাকে তার অভিভাবক মলির কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তার আগে বহু ঝক্কি-ঝামেলা পোহাতে হয় মলিকে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত