রাজধানীতে ভবন থেকে ইট পড়ল মুসল্লিদের মাথায়, নিহত ১

bcv24 ডেস্ক    ০১:৪২ এএম, ২০২২-০৪-২১    95

রাজধানীতে ভবন থেকে ইট পড়ল মুসল্লিদের মাথায়, নিহত ১

রাজধানীর গ্রীন রোডে বহুতল ভবন থেকে ইট পড়ে দুইজন আহতের ঘটনায় শফি উল্লাহ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রীন রোডে এই ঘটনা ঘটে। এনামুল হক (৫০) নামে অপর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখান থেকে তাকে আবার রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এর আগে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, তারা গ্রীন রোডের গ্রীন লাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে বের হবার পরই পাশের খাজা হোটেলের ৬ তলা ভবনের ওপর থেকে অনেকগুলো ইট খসে পড়ে। ইটগুলো তাদের মাথায় পড়লে মাটিতে লুটিয়ে পড়েন ওই দু’জন। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাদেরকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় আরও এক মুসল্লি সামান্য আহত হয়েছেন।

শফি উল্লাহর স্বজন মো. ইদ্রীস আলী জানান, শফি উল্লাহ ধানমন্ডি আই হাসপাতালের পেছনের একটি বাসায় থাকেন। গ্রীন রোডে গ্রীন মার্ট মার্কেটে ‘সায়মা কম্পিউটার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। এক মেয়ের জনক তিনি। আর গ্রীন রোডের রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল। রেস্টুরেন্টের ওপরের তলায় থাকেন তিনি।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, একটি পুরাতন ভবনের সানসেট ভেঙে এই হতাহতের ঘটনা ঘটে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত