শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:৪৫ এএম
চীনে করোনা মহামারি আবারও ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের মৃত্যুর প্রকৃত কারণ লুকিয়ে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করার চেষ্টা করছে বেইজিং। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসের উদ্ধৃতি দিয়ে তাইওয়ান নিউজ এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যেসব রোগী করোনায় আক্রন্ত হয়ে মারা যাচ্ছেন, কিন্তু করোনা হওয়ার আগে তারা ক্যান্সার, হৃদরোগ বা ডায়াবেটিসে ভুগছিলেন, এমন সব রোগীদের ক্ষেত্রে মৃত্যুর কারণ হিসেবে চীনের হাসপাতালগুলো কোভিডে মৃত্যু না লিখে অন্য কোনো রোগ বা দীর্ঘস্থায়ী অসুস্থতা বলে মৃত্যু লিপিবদ্ধ করছে।
চীনের এই ধরনের কার্যকলাপের বিষয়টি চিহ্নিত করেছেন হংকং ইউনিভার্সিটির ভাইরোলজিস্ট জিন ডং-ইয়ান। তিনি বলছেন, করোনায় মৃতের যে সংখ্যার কথা চীন বলছে, তা সঠিক নয়। তবে সাংহাই এর হাসপাতালগুলো যে ইদানীং এমন করছে তা কিন্তু নয়, শুরু থেকেই চীনে মৃত্যুর রেকর্ড করার এই পদ্ধতি চালু ছিল।
তাইওয়ান নিউজ আরও জানিয়েছে, চীনের সরকারি তথ্য অনুসারে চলতি বছরের মার্চের প্রথম দিন পর্যন্ত, চীনে ৪ লাখ ৪৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেও মারা গেছেন মাত্র ২ জন। ওই দুইজন নাগরিকই আবার উত্তর কোরিয়ার সীমান্তবর্তী প্রদেশ জিলিনের বাসিন্দা। বেশ কয়েকজন ব্যক্তি সরাসরি ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, সাংহাইতে তাদের আত্মীয়রা করোনা আক্রান্ত হওয়ার পরেই মারা গেছে।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে একদল স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, চীনের হাসপাতালগুলো কোনো পদ্ধতিতে কোভিডে মৃত্যুর রেকর্ড লিপিবদ্ধ করছে, তার উপর করোনায় মৃত্যুর হার কম বা বেশি হওয়া নির্ভর করছে। আর এই পদ্ধতির মাধ্যমেই তারা ওমিক্রনে কী পরিমাণ নাগরিকের মৃত্যু হয়েছে তা আড়াল করার চেষ্টা করছে।
এদিকে, ২০২০ সালে উহানে করোনাভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের কারণে যে অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছিল, বর্তমানে তেমনই একটি অব্যবস্থাপনার ফলে বেইজিং আরেকবার নাগরিকদের সমালোচনার মুখোমুখি হতে চলেছে বলে জানিয়েছে তাইওয়ান নিউজ।
শি জিনপিং সরকারের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অসন্তোষ এখন সাংহাই থেকে চীনের বাকি প্রদেশগুলোতেও ছড়াতে শুরু করেছে।
চীন জুড়ে শহরগুলোতে বাসিন্দাদের এক অর্থে তালাবদ্ধ করে রাখা হয়েছে, খাদ্য সরবরাহ ব্যবস্থার অবনতি ঘটেছে এবং কর্মকর্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের চলাচলকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন ঝুঁকি নিচ্ছে। চীনের সবচেয়ে বড় করোনা প্রাদুর্ভাবে, সরকার নিজেই নিজের তৈরি সংকটের ফাঁদে পড়েছে।
প্রসঙ্গত, অত্যন্ত সংক্রামক এই ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধ করতে চীনের কমপক্ষে ৪৪টি শহরে সম্পূর্ণ বা আংশিক লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত