বেসামরিক মানুষ রক্ষায় রাশিয়াকে ‘সব প্রস্তাব’ দেওয়া হয়েছে: জেলেনস্কি

bcv24 ডেস্ক    ০১:৪৬ এএম, ২০২২-০৪-২২    71


বেসামরিক মানুষ রক্ষায় রাশিয়াকে ‘সব প্রস্তাব’ দেওয়া হয়েছে: জেলেনস্কি

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত, অবরুদ্ধ মারিওপোল শহরে আটকে থাকা প্রায় এক লাখ মানুষ চরম উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন। রাশিয়ার সঙ্গে প্রাথমিক সমঝোতা অনুসারে মানবিক করিডোর চালু হলেও গত বুধবার পর্যন্ত শহর ছাড়তে পেরেছেন নতুন মাত্র ৮০ জন। শহরটি কার্যত রাশিয়ার সেনাদের দখলে চলে গেছে। এ অবস্থায় বেসামরিক মানুষকে রক্ষায় রাশিয়াকে ‘সব প্রস্তাব’ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের শেষ ঘাঁটি আজভস্তাল ইস্পাত কারখানায় থাকা বিপর্যস্ত সেনারা ইতিমধ্যে তাদের রক্ষার জন্য বিশ্বনেতাদের সহায়তা চেয়েছেন। সেখানেই প্রাণে বাঁচতে ভূগর্ভস্থ আশ্রয়ে ঠাঁই নিয়েছেন নারী ও শিশুসহ হাজারখানেক মানুষ। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল তার সেনাদের বলেছেন, আজভস্তাল কারখানায় হামলার দরকার নেই। তবে সেখান থেকে ‘একটি মাছিও যেন বের হতে না পারে’।  

বুধবার বিকেল পর্যন্ত মারিউপোল শহর ছাড়ার অপেক্ষায় ছিলেন দুইশ’ সাধারণ মানুষ। কিন্তু বাস না আসায় তারা আর বের হতে পারেননি। এক সংবাদ সম্মেলনে বন্দর নগরীটির মেয়র ভাদিম বয়চেঙ্কো জানান এসব তথ্য। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, গত বুধবার চারটি বাসে করে শহর ছেড়েছেন কিছু মানুষ। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবারও নারী, শিশু ও প্রাপ্তবয়স্কদের শহরত্যাগ অব্যাহত থাকবে। জানা গেছে, রুশ সেনারা মস্কোর নির্দেশনা মেনে পথে নিরাপত্তা দেবে তার নিশ্চয়তা না থাকা মানবিক করিডোর কার্যত ব্যর্থ হওয়ার অন্যতম কারণ।   

এখন পর্যন্ত ইউক্রেনের সেনাদের দখলে থাকা আজভস্তাল ইস্পাত কারখানায় আশ্রয় নেওয়া কেউ গতকাল শহর ছাড়তে পারেনি। ঠিক কতজন সাধারণ নাগরিক সেখানে আটকে রয়েছেন, সেটিও সুনির্দিষ্টভাবে জানা নেই শহর কর্তৃপক্ষের। তবে মেয়র বয়চেঙ্কো বলছেন, তার অনুমান সংখ্যাটা হবে ৩০০ থেকে এক হাজারের মধ্যে। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি বলছে, ইস্পাত কারখানাটিতে আশ্রয় নিয়েছেন দুই হাজার বেসামরিক মানুষ।

শহরের বেসামরিক মানুষদের রক্ষায় রাশিয়াকে ‘সব প্রস্তাব’ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি এখন রাশিয়ার জবাবের অপেক্ষায় রয়েছেন, গতকাল এমনটাই জানিয়েছে রয়টার্স।  

বুধবার আজভস্তাল ইস্পাত কারখানায় ঘাঁটি গেড়ে থাকা ইউক্রেনীয় বাহিনীর কমান্ডার সেরহি ভলিনা এক আবেগপূর্ণ ভিডিও বার্তা প্রকাশ করেছেন। এতে তিনি জানিয়েছেন, এটাই হয়তো ‘বিশ্বের উদ্দেশ্যে তাঁদের শেষ বার্তা। ’ ভেতরের কঠিন পরিস্থিতি তুলে ধরে তিনি বলেছেন, অস্ত্র, খাদ্য, রসদ সব ফুরিয়ে আসছে দ্রুত। আহত ৫শ সেনা প্রায় বিনাচিকিত্সায় রয়েছে।

অবরুদ্ধ মারিওপোল পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। মস্কোর দাবি অবশ্য রুশ বাহিনী মারিওপোলকে ‘মুক্ত’ করেছে। এ ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ঘোষণা করেন, আজভস্তাল ইস্পাত কারখানা বাদে বন্দর নগরীর পুরোটার নেতৃত্বে রয়েছে রুশ বাহিনী।  

আজভস্তাল প্রসঙ্গে সেনাদের পুতিনের নির্দেশনা, ‘শিল্প এলাকাটি ঘিরে রাখো যাতে একটি মাছিও পালাতে না পারে। ’ তাঁর মতে, কারখানায় হামলা চালানো ‘বাস্তবধর্মী’ কাজ হবে না।  


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত