শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
ফরিদপুরে অষ্টম শ্রেণির ছাত্র সাব্বির বিশ্বাসকে খুন করে তার ব্যাটারিচালিত রিকশা ছিনতাই হয়ে যায়। গত ২ এপ্রিল এ ঘটনা ঘটে। এরপর খুনের তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করে তারা।
এরপর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই দিনই নাঈম নামের আরো একজনকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে তারা।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচে পোঁতা প্লাস্টিকের বস্তায় নাঈমের মরদেহ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উদ্ধার করেছে পুলিশ। আসামিরা দুই হত্যাকাণ্ডের কথাই স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁর ডাঙ্গী গ্রামের মজিবর শেখের ছেলে আছমত শেখ (১৯) ও তার ১৬ বছর বয়সী এক কিশোর ভাই এবং একই গ্রামের কাশেম মোল্লার ছেলে সাগর মোল্লা (২৩)। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, সাব্বির হত্যা মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। এক পর্যায়ে ক্লুলেস মামলার আসামিদের শনাক্ত করা সম্ভব হয়। পরে পুলিশ জানতে পারে, আসামিরা একটি ইজি বাইক বিক্রির উদ্দেশে গজারিয়া বাজার এলাকায় অবস্থান করছেন। সেখান থেকে তাদের ইজি বাইকসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সাব্বির হত্যার কথা স্বীকার করে সাব্বিরের ব্যাটারিচালিত রিকশাটি ১৭ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানান। বুধবার দুপুরে তারা নাঈম নামের আরো এক কিশোরকে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজি বাইক ছিনতাই করেছেন। পরে তাদের দেওয়া তথ্য মতে আছমতের বাড়ির পেছনে মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তায় ভরা ইজি বাইকচালক নাঈমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এ এম জলিল জানান, আসামিরা আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে সাব্বির হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নাঈম হত্যার বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত