রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৬ এএম
কলম্বোয় সিরিজ বোমা হামলার ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) স্থগিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফর। ৩০ এপ্রিল পাকিস্তান যুব দলের শ্রীলঙ্কায় যাওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না বলে খবর ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র।
২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) লঙ্কান সরকার এই হামলায় নিহতের সংখ্যা ২৫৩ বলে নিশ্চিত করে। এই হামলার পর পাকিস্তান যুব দলের সফর স্থগিত করেছে এসএলসি।
৩ মে গলে শুরু হওয়ার কথা ছিল দুই দেশের যুব দলের সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভবিষ্যতের জন্য সিরিজটির ‘দরজা খোলা রাখছে’, এমন খবরই শনিবার ছেপেছে ক্রিকইনফো। সংবাদমাধ্যমটি এটাও জানিয়েছে, পিসিবি সার্বিক পরিস্থিতি নজরে রাখছে।
পাকিস্তান যুব দলের সফর স্থগিত করার খবর ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন এসএলসি’র এক কর্তা। নাম গোপন রাখার শর্তে তিনি ক্রিকইনফোকে বলেছেন, ‘অনির্দিষ্ট সময়ের জন্য সফরটি স্থগিত হয়ে যাচ্ছে। এসএলসি সিদ্ধান্তটি নিয়েছে, আমরা কোনও রকম ঝুঁকি নিতে চাই না।’
সূচি অনুযায়ী গল ও হাম্বানতোতায় দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তান যুব দলের। গত পাঁচ দিন ধরে তারা এই সফরের প্রস্তুতি ক্যাম্প করেছে করাচিতে। ক্রিকইনফো
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত