শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:৪৪ এএম
এবার রাশিয়ার নিষেধাজ্ঞায় পড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ দেশটির ২৯ নাগরিক।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন তথ্য দেওয়া হয়েছে।-খবর বিবিসির।
এতে বলা হয়েছে, রুশ নিষেধাজ্ঞা তালিকায় যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকও রয়েছেন। এসব সাংবাদিক রুশবিদ্বেষী এজেন্ডা তৈরি করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন উচ্চ-পদস্থ কর্মকর্তার স্বামী ও স্ত্রীরাও রয়েছেন নিষেধাজ্ঞায়। এসব ব্যক্তিরা অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় ঢুকতে পারবেন না। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরও বাড়ানোর জবাবে এমন সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
এর আগে বেশ কয়েকজন রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ইউক্রেনকে ৮০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে পূর্ব ইউক্রেনের মারিউপুলকে দুমাস অবরুদ্ধ করে রাখার পর সেখানে বিজয় দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার নগরটিকে মুক্ত দাবি করলেও সেখানকার আজভস্তাইল ইস্পাত কারখানায় শত শত ইউক্রেইনীয় সেনা এখনো আটকে রয়েছেন।
মারিউপোলের শেষ এই প্রতিরোধ ঘাঁটি আজভস্তাইলে আক্রমণের পরিকল্পনা আগেই বাতিল করেছেন পুতিন। ক্রেমলিনে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেছেন, সর্বশেষ এই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে চূড়ান্ত সংঘাতে জড়ানোর কোনও প্রয়োজন নেই।
তিনি বলেন, ওই শিল্পাঞ্চলে ঝড় বইয়ে দেওয়ার প্রস্তাব অপ্রয়োজনীয় বলেই মনে করছি। আমি এটা বাতিলের নির্দেশ দিচ্ছি। এর পরিবর্তে পুতিন পুরো শিল্প অঞ্চলটি এমনভাবে ঘেরাও করে রাখার নির্দেশ দিয়েছেন, যেন একটা মাছিও বের হতে না পারে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত