শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৭ এএম
কক্সবাজারের খুরুশকুলে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
গতকাল শুক্রবার দুপুরে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুলিয়াপাড়ার ফারুক ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ফারুকের অভিযোগ, কথা-কাটাকাটির এক পর্যায়ে রাশেদের ভাই আবু সুফিয়ান ও তাঁদের পক্ষের মনজুরের ভাতিজা বাবু এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। গুলিতে তিনিসহ ১৫ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তাঁদের মধ্যে ইফতাদুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত রাশেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষ গুলিবর্ষণ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। ’
কক্সবাজার সদর হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, ১৩ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জেনেছি। সন্ধ্যার দিকে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে। ’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত