শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১৫ এএম
গত মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়েন নাহিদ। বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে নাহিদকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাত্র ছয় মাস আগে বিয়ে করা নাহিদ কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পাশে দেওয়ানবাড়িতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি দোকানে চাকরি করতেন।
নাহিদের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ওমর সানী। ওমর সানী মনে করেন, নাহিদের পরিবারকে স্বাবলম্বী করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। তিনি বলেন, ‘এই দায়ভার কে নেবে? আমি বলি বাংলাদেশ নেবে, নেহায়েত গরিব বলে বিচার হবে না? আমি বোনটার সাথে একমত, পরিবারের সাথে একমত, কেন হবে না? রাষ্ট্রের উচিত এই পরিবারটাকে স্বাবলম্বী করে দেওয়া, এড়িয়ে যাবেন না রাষ্ট্র, কারণ আমরা যে প্রজা রাষ্ট্রের। ’
পোস্টের সঙ্গে ওমর সানী দুটি ছবি দিয়েছেন। একটিতে রয়েছে দেশের জাতীয় পতাকা, অন্যটিতে নিহত নাহিদের স্ত্রী ডালিয়া সুলতানার ছবি এবং একটি মন্তব্য। সেখানে ডালিয়া বলেছেন, ‘আমরা গরিব বইলা কেউ বিচারের কথা কয় না। কিন্তু আমি ন্যায্য বিচার চাই। গরিব বইলা আমাগো বিচার থাকবো না, তা না। ’
এদিকে নাহিদের মৃত্যুতে আইনের দ্বারস্থ হয়েছেন তার বাবা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত