নাদালের দাপট চলছে বার্সেলোনা ওপেনে

bcv24 ডেস্ক    ১০:৩৩ পিএম, ২০১৯-০৪-২৭    569


নাদালের দাপট চলছে বার্সেলোনা ওপেনে

জয়রথ ছুটছে রাফায়েল নাদালের। সহজ জয়ে স্প্যানিশ তারকা নিশ্চিত করেছেন বার্সেলোনা ওপেনের সেমিফাইনাল। কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে তিনি হারিয়েছেন জার্মানির ইয়ান-লিনার্ড স্ট্রাফকে।

এটিপি প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়ার পথে এগিয়ে চলেছেন নাদাল। ৩২ বছর বয়সী ওয়ার্ল্ড নাম্বার টু কোয়ার্টার ফাইনালে জার্মান প্রতিপক্ষকে হারিয়েছেন ৭-৫, ৭-৫ গেমে। যাতে নির্দিষ্ট কোনও প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে ১২তম শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। বার্সেলোনা ওপেনে রেকর্ড ১১বারের চ্যাম্পিয়ন সাবেক নাম্বার ওয়ান।

শেষ চারে নাদালের প্রতিপক্ষ ২০১৭ সালের ফাইনালিস্ট দমিনিক থেইম, যিনি কোয়ার্টার ফাইনালে পেয়েছেন সহজ জয়। এই অস্ট্রিয়ান ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন আর্জেন্টাইন গুইদো পেয়াকে।

সেমিফাইনাল নিশ্চিতের পর নাদাল বলেছেন, ‘আমি আমার খেলায় খুব ভালো অনুভব করছি। আশা করছি ঘরের মাঠে উন্নতির ধারা ধরে রাখতে পারব।’ সেটা পারলে বার্সেলোনা ওপেন থেকে ১২তম শিরোপা জিতে নতুন উচ্চতায় উঠবেন তিনি।

এই প্রতিযোগিতা জেতা তার জন্য অন্য কারণেও গুরুত্বপূর্ণ। গত সপ্তাহেই অঘটনের শিকার হয়েছিলেন মন্টে কার্লো মাস্টার্সে। ইতালির ফাবিও ফোগনিনির বিপক্ষে হেরে বিদায় নিয়েছিলেন সেমিফাইনাল থেকে। ওই হতাশা ভুলতে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই নাদালের। বিবিসি


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত