মারিউপোলে গণকবরে ৯ হাজার মরদেহ: দাবি ইউক্রেনের

bcv24 ডেস্ক    ০১:১৪ এএম, ২০২২-০৪-২৩    85


মারিউপোলে গণকবরে ৯ হাজার মরদেহ: দাবি ইউক্রেনের

পূর্ব ইউক্রেনের মারিউপোলের কাছে ব্যাপক গণকবর দেখা গেছে উপগ্রহের চিত্রে। কিয়েভের কর্মকর্তারা অভিযোগ করেন, অবরুদ্ধ বন্দরনগরীতে হত্যাকাণ্ডের তথ্য গোপন করতে ৯ হাজারের মতো বেসামরিক নাগরিককে সমাহিত করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ এপ্রিল) টাইম ও টিআরটি ওয়ার্ল্ড এমন খবর দিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারিউপোলে নিজেদের বিজয় ঘোষণার পর উপগ্রহ চিত্রে এসব গণকবর উঠে এসেছে। মারিউপোলের একটি ইস্পাত কারখানায় এখনো দুই হাজার ইউক্রেনীয় যোদ্ধা লুকিয়ে আছেন। তবে সেখানে আক্রমণের চিন্তা নাকচ করে দিয়ে কারখানাটি এমনভাবে অবরুদ্ধ করে দিতে বলা হয়েছে, যাতে একটি মাছিও প্রবেশ করতে না পারে।

উপগ্রহে ধরা পড়া গণকবরের ছবি প্রকাশ করেছে ম্যাক্সার টেকনোলজিস। এতে একটি শহরে দুই শতাধিক গণকবর দেখা গেছে। আর ইউক্রেনের কর্মকর্তাদের অভিযোগ, যুদ্ধে নিহত হওয়া মারিউপোল নাগরিকদের সমাহিত করেছে রাশিয়ানরা।

যুক্তরাষ্ট্রের কলোরাডোর ওয়েসমিনিস্টারভিত্তিক মহাকাশ প্রযুক্তি কোম্পানি ম্যাক্সার টেকনোলজিস। ছয় দশকের অভিজ্ঞতা নিয়ে কোম্পানিটি যোগাযোগের জন্য মহাকাশযানের সরঞ্জাম ও উপগ্রহ নির্মাণ করে আসছে। নিজের মহাকাশ অবকাঠামো সক্ষমতা দিয়ে সরকারি ও বাণিজ্যিক মিশনকে সহায়তা করে এই কোম্পানি।

ম্যাক্সারের উপগ্রহচিত্রে দেখা যায়, মারিউপোলের বাইরের মানহুশ শহরের সমাধিগুলো থেকে শুরু করে বিশাল অঞ্চলজুড়ে সারি সারি গণকবর।

মারিউপোলের মেয়র ভাদিম বোয়চেনকোর অভিযোগ, রাশিয়ানরা তাদের সামরিক অপরাধ আড়াল করতে চাচ্ছে। যে কারণে শহর থেকে বেসামরিক নাগরিকদের মরদেহ নিয়ে মানহুশে সমাহিত করেছে।

বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মারিউপোল সিটি কাউন্সিল বলছে, এসব সমাধিতে ৯ হাজারের মতো মরদেহ রয়েছে। আর রাশিয়ার পদক্ষেপকে ‘নতুন ব্যাবি ইয়ার’ বলে আখ্যায়িত করেছেন ভাদিম বোয়চেনকো। কিয়েভের এই অঞ্চলটিতে ১৯৪১ সালে ৩৪ হাজার ইউক্রেনীয় ইহুদিকে হত্যা করেছিল নাৎসিরা।

বোয়চেনকোর সহযোগী পিয়োতর আদ্রিয়ুশচেনকো বলেন, ট্রাকে ভরে মরদেহগুলো নিয়ে আসা হয়েছে। পরে তা মাটিচাপা দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় ক্রেমলিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বুচাসহ অন্য শহরগুলো থেকে রুশ বাহিনী পিছু হটলে সেখানে শত শত বেসামরিক নাগরিকের মরদেহ ও গণকবর পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়েছে।

বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ অস্বীকার করে রাশিয়ার সামরিক বাহিনী বলছে, ইউক্রেনই এসব নৃশংসতা চালিয়েছে। আর বুচার সড়কে সারি সারি মরদেহের ছবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছে তারা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বুচা নিয়ে ইউক্রেন যা বলছে, সত্যিকারের ঘটনা তা সমর্থন করছে না। তাদের ছবি ও ভিডিওগুলো ভুয়া। তাড়াহুড়ো করে মিথ্যা অভিযোগ আরোপ না করতে আন্তর্জাতিক নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে ম্যাক্সার টেকনলোজিস বলছে, আগের ছবিগুলোর পর্যালোচনা করে মনে হয়েছে, মার্চের শেষ দিকে মানহুশের সমাধিগুলো খনন করা হয়েছিল। গেল কয়েক সপ্তাহে তা আরও বাড়ানো হয়েছে।

গেল দুই মাসে ভয়াবহ বোমা হামলার পর মারিউপোল একটি ধ্বংসস্তূপের শহরে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণাঞ্চলীয় কৌশলগত একটি শহরের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে রাশিয়ার সামরিক বাহিনী।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত