শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৫০ এএম
লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের সিরিয়ালে ত্রুটি ও সংকটের অভিযোগ উঠেছে। তাছাড়া ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ করেছেন অনেকে। এ কারণে উদ্বেগ আর উৎকণ্ঠায় পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা।
শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টায় লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এরপরই পরীক্ষার্থীদের সরবরাহ করা প্রশ্নের সিরিয়ালে গরমিল পরিলক্ষিত হয়। সরবরাহ করা সেট ৩০৭১ এর প্রথম পেজের ৪৪ থেকে ৪৬ এবং পরের পেজের শুরুতেই আবারো প্রশ্ন ভিন্ন হলেও সিরিয়াল শুরু হয় ৪৪ ৪৫ ও ৪৬ দিয়ে। এতে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। তারা এ বিষয়ে হল সুপার ও সংশ্লিষ্টদের শরণাপন্ন হলেও তাৎক্ষণিকভাবে কোনো সুরাহা পাননি।
অপর দিকে লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজে অংশ নেয়া পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহে সংকট দেখা দেয়। ৬০০ পরীক্ষার্থীর জন্য ওই কেন্দ্রে প্রয়োজনীয় প্রশ্নপত্র সরবরাহ করা হয়। সেখানে মেঘনা গ্রুপের পরিবর্তে ৬৮টি অন্য গ্রুপের প্রশ্নপত্র চলে যায়। এ কারণে ওই কেন্দ্রের কিছু পরীক্ষার্থী সাময়িকভাবে বিড়ম্বনায় পড়েন। এরপর কেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এদের মধ্যে অনেকেই কলেজ মাঠে এ ঘটনার প্রতিবাদ ও প্রতিকারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। ঘটনাস্থলে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরীক্ষা বিলম্ব হয় ১ ঘণ্টা। অবশেষে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফরের উপস্থিতিতে অতিরিক্ত প্রশ্নপত্রের ব্যবস্থা করে পরীক্ষা নেয়া হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, কতিপয় ছাত্র এ ঘটনাকে ইস্যু করে পরীক্ষা ভণ্ডুল করার চেষ্টা চালিয়েছিল; কিন্তু তা সফল হয়নি। বিলম্ব হলেও পরীক্ষায় সবাই অংশ নেয়। এতে পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। তবে প্যানেলভুক্ত ১৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ না নিলে তাদের বহিষ্কার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় লালমনিরহাটের ২৫টি কেন্দ্রে ১৫ হাজার ১৪৪ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩৮৭৯ অনুপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের কারণে দুজনকে গ্রেফতার ও অসৎ উপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় ৭২ জনকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত