শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:৪৫ এএম
অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছে ইমরান খানকে। কিন্তু ক্ষমতা ছাড়লেও বিতর্ক পিছু ছাড়ছে না তার। তবে এবার শুধু ইমরান খান নয়, তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধেও উঠেছে অভিযোগের তীর। পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অফিশিয়াল নথির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বিভিন্ন রাষ্ট্র থেকে পাওয়া ১৪২ মিলিয়ন রুপির মূল্যবান উপহার সামগ্রী নিজেদের কাছেই রেখেছেন। কিন্তু এসবের জন্য এসবের জন্য মাত্র ৩৮ মিলিয়ন রুপি দাম দিয়েছেন।
ওই নথিতে দেখা গেছে, বিভিন্ন দেশ থেকে বুশরা বিবি ৮০০,২০০ রুপি মূল্যের মূল্যবান সামগ্রী নিয়েছেন। অথচ একটা পয়সাও তার পেছনে খরচ করেননি।
২০১৮ সালের আগস্ট থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের পাওয়া উপহারের তালিকা তার শাসনামলে তোশাখানার কাছে গোপন রাখা হয়েছিল ছিল। কর কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য গোপন করার জন্যই তা গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
তোশাখানা হল মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্থ একটি বিভাগ। পাকিস্তানের সরকারপ্রধান, সংসদ সদস্য এবং কর্মকর্তাদের শুভেচ্ছা স্বরুপ অন্য দেশের সরকার, রাষ্ট্রের প্রধান বা বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা কোনো মূল্যবান উপহার দিলে তার রেকর্ড রাখাই এই বিভাগের কাজ।
তৎকালীন সরকার এমন অবস্থান গ্রহণ করেছিল যে তোশাখানা সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করলে আন্তর্জাতিক সম্পর্ক বিঘ্নিত হবে। তাই সে সময় এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
উপহারের তালিকায় দেখা গেছে, মূল্যবান বিভিন্ন উপহারের জন্য নামেমাত্র দাম দিয়ে সেগুলো নিজেদের কাছেই রেখেছেন ইমরান-বুশরা দম্পতি। এসব উপহারের মধ্যে রয়েছে সাতটি বিলাসবহুল রোলেক্স এবং অন্যান্য দামী ঘড়ি থেকে শুরু করে সোনা ও হীরার গহনাসহ একাধিক নেকলেস, ব্রেসলেট, আংটি, একাধিক হীরার চেইন, লক্ষাধিক রুপি মূল্যের একটি দামী কলম, কাফলিঙ্ক, ডিনার সেট এবং সুগন্ধি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত